সবুজ প্রান্ত
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে অবৈধ রিকশা বন্ধে প্রশাসনের পক্ষে আরিফ, বিপক্ষে এমদাদ—দ্বন্দ্বের মূল কোথায়?

 

উবেদুল্লাহ তালুকদার  :
সিলেট নগরে ব্যাটারিচালিত রিকশা ও টমটম বন্ধের সরকারি উদ্যোগে যখন সাধারণ মানুষ ও রাজনৈতিক মহল স্বস্তি প্রকাশ করেছে, ঠিক তখনই বিপরীতমুখী অবস্থানে দাঁড়িয়ে দলের অভ্যন্তরে স্পষ্ট বিভেদ তৈরি করেছেন বিএনপির দুই প্রভাবশালী নেতা। প্রশাসন ও পুলিশের এই অবৈধ যানবাহন বন্ধের উদ্যোগকে সমর্থন করে মাঠে নেমেছেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, অন্যদিকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রকাশ্য সমাবেশে অংশ নিয়ে রিকশাচালকদের সমর্থন জানিয়েছেন। এই দুই নেতার অবস্থান এখন রাজনৈতিক মহলে ‘দ্বন্দ্বের মূল’ কোথায়—সেই প্রশ্ন তুলেছে।

প্রশাসনের কঠোর উদ্যোগের ফলে নগরীর যানজট কমেছে এবং নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। এই ইতিবাচক পরিস্থিতিতে প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানিয়ে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, “ব্যাটারি ছাড়া তারা চলুক, ব্যাটারি থাকলে দুর্ঘটনা বেশি হয়। পুলিশ ও প্রশাসনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।” তিনি রিকশা বন্ধের পক্ষে সক্রিয়ভাবে কর্মসূচি পালন করছেন।
তবে বিএনপির এই দুই শীর্ষ নেতার বিপরীতমুখী অবস্থানকে দলীয় বিরোধিতার চেয়ে ব্যক্তিগত স্বার্থের সংঘাতের প্রতিফলন হিসেবে দেখছে একটি নির্ভরযোগ্য সূত্র। অভিযোগ উঠেছে, সিলেটে কতিপয় বাম ও ডানপন্থী রাজনীতিবিদ এবং সাংবাদিক এই ব্যাটারিচালিত রিকশা ও টমটমের মালিক। তারা শ্রমিকদের ব্যবহার করে এই আন্দোলনকে চাঙ্গা করতে চাইছে।

যদিও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যে ব্যক্তিগত কাজে থাকায় তাঁর বিস্তারিত বক্তব্য নেওয়া যায়নি। তবে তিনি পূর্বে উল্লেখ করেছিলেন, “আমি অবৈধ কিছুর পক্ষে নই, রিকশা চালকদের উত্তেজনা প্রশমনের জন্য বক্তব্য দিয়েছিলাম।”

এদিকে রিকশা চালুর দাবিতে গত ২৫ সেপ্টেম্বর নগরজুড়ে বিক্ষোভের সময় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই প্রশাসন কঠোর বার্তা দেয়। পুলিশ কমিশনার সুধী সমাজের এক বৈঠকে উসকানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করে এবং আন্দোলনে উসকানি না দেওয়ার পরামর্শ দেন। এই বৈঠকের পরই জেলা বাসদের আহ্বায়ক ও সদস্য সচিবকে গ্রেপ্তার করা হয়, যদিও পরে তাঁরা জামিন পেয়েছেন ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১০

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১১

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১২

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৩

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৪

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৫

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৬

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৭

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৮

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৯

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।