সবুজ প্রান্ত
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে পিকআপ চাপায় প্রাণ গেল সিএনজি চালকের

বিশ্বনাথ প্রতিনিধি :

সিলেট-সুনামগঞ্জ সড়কে পিকআপের ধাক্কায় প্রাণ হারালেন এক সিএনজি অটোরিকশা চালক। শনিবার (১৩ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্বনাথ উ পজেলার লামাকাজী ইউনিয়নের লামাকাজী পয়েন্টের পশ্চিমে শাহজালাল পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালকের কুতুব উদ্দিন (৪২) সিলেটের জালালাবাদ থানার মোগলগাঁও ইউনিয়নের যুগিরগাঁও গ্রামের বাসিন্দা। গুরুতর আহত যাত্রী এনামুল ইসলাম পারভেজ (৩৫) সুনামগঞ্জের ছাতক উপজেলার বাজনামহল গ্রামের বাসিন্দা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত আরেক ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের মতে, পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা সুনামগঞ্জগামী একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় আরেকটি সিলেটগামী পিকআপ। এতে দাঁড়িয়ে থাকা পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিএনজি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই কুতুব উদ্দিনসহ আরো দুইজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর বিশ্বনাথ থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যানবাহনগুলো জব্দ করে। বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন,দুটি পিকআপ ও একটি সিএনজি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১০

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১১

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১২

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৩

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৪

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৫

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৬

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৭

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৮

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।