মূল কনটেন্টে যান
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিলেটে নিজের গায়ে আগুন দিয়ে রিকশাচালকের আত্মহনন


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন

নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন মনসুর মিয়া (৩০) নামের এক রিকশাচালক। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে নগরীর মিরাবাজার এলাকার একটি রিকশা গ্যারেজে এই ঘটনা ঘটে। মনসুর জয়পুরহাট সদরের বড় বানিয়াতুল গ্রামের জামেউল ইসলামের ছেলে।

​পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক কলহের জেরেই মনসুর এমন মর্মান্তিক পথ বেছে নিয়েছেন। তার সহকর্মীরা জানান, স্ত্রীকে ঢাকায় রেখে তিনি সিলেটে রিকশা চালাতেন।

​সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ রিজভি মিয়ার মালিকানাধীন গ্যারেজ থেকে মনসুরের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।