সবুজ প্রান্ত
৬ সেপ্টেম্বর ২০২৫, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ বনাম নেপাল প্রীতি ম্যাচ আজ কখন, কোথায় দেখবেন

বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন

এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলছে বাংলাদেশ ফুটবল দল। এর মধ্যে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ শনিবার (৬ সেপ্টেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে। বাংলাদেশ সময়  ৫:৪৫ মিনিটে মাঠে গড়াবে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ।

বাংলাদেশের ফুটবলে এখন আলোচনায় নতুন প্রবাসী খেলোয়াড়রা। তবে আজকের ম্যাচে হামজা চৌধুরী, শমিত সোম কিংবা ফাহামিদুল ইসলামকে পাচ্ছে না লাল-সবুজ। কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, দলের সেরা কয়েকজন খেলোয়াড় অনুপস্থিত থাকলেও বর্তমান স্কোয়াড নিয়েই তিনি আত্মবিশ্বাসী। তার মতে, এই দলের বেশিরভাগ খেলোয়াড়ই সাফ চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান প্রতিযোগিতায় ভালো খেলেছে। তাই কঠিন ম্যাচ হলেও বাংলাদেশ লড়াই করবে পূর্ণ শক্তি নিয়েই।

ম্যাচটি সরাসরি কোথায় দেখা যাবে

ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস চ্যানেলে। এছাড়া অনলাইনে দেখতে চাইলে টি-স্পোর্টস অ্যাপে সাবস্ক্রিপশন কিনে ম্যাচ দেখা যাবে। এছাড়া সম্পূর্ণ ফ্রিতে Sportzfy অ্যাপসে ম্যাচটি উপভোগ করা যাবে। এর জন্য গুগল ক্রোম থেকে অ্যাপটি ডাউনলোড করতে হবে।

পরিসংখ্যানও এগিয়ে রেখেছে বাংলাদেশকে

দুই দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে মোট ২৬ বার। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ১৪ ম্যাচে, নেপাল জিতেছে ৭ ম্যাচে, আর বাকি ৫ ম্যাচ ড্র হয়েছে। তবে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশের স্মৃতি খুব একটা সুখকর নয়। সর্বশেষ জয় এসেছিল ২০১৩ সালে। এরপর অনুষ্ঠিত চার ম্যাচে তিনটিতে হেরেছে বাংলাদেশ, একটি ম্যাচ ড্র হয়েছে। সবশেষ ২০২২ সালে কাবরেরার অধীনেই ৩-১ গোলে হেরেছিল লাল-সবুজরা।

অন্যদিকে নেপাল সাম্প্রতিক সময়ে বেশ শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। সিঙ্গাপুরকে নিজেদের মাঠে হারিয়ে আত্মবিশ্বাসে ভরপুর তারা। তাই বাংলাদেশ বনাম নেপাল আজকের ম্যাচটি হবে সমান তালে লড়াইয়ের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জে

সিলেট

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১০

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১১

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১২

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৩

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৪

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৫

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৬

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৭

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৮

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৯

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।