সবুজ প্রান্ত
২৪ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুস্তাফিজকে নিয়ে সতর্ক ভারত, কেমন হবে বাংলাদেশের একাদশ?

কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসে টগবগ করছে ভারতীয় শিবির। তবে প্রতিপক্ষকে মোটেও হালকাভাবে নিতে রাজি নন ভারতের ব্যাটিং কোচ রায়ান টেন ডেসকাট। বিশেষ করে বাংলাদেশের পেস তারকা মোস্তাফিজুর রহমানকে নিয়ে তারা বেশ সতর্ক।

দুবাইয়ে সংবাদ সম্মেলনে ডেসকাট স্পষ্ট জানিয়ে দেন, ‘আমাদের নীতি হচ্ছে সবাইকে সম্মান করো, কাউকে ভয় পেয়ো না। এটা আমাদের প্রক্রিয়া এবং কী অর্জন করতে চাচ্ছি, সেটির বিষয়। আমাদের সেরাটা খেলার দিকেই মনোযোগ থাকবে।’ তিনি আরও যোগ করেন, পাকিস্তানের বিপক্ষে তাদের পারফরম্যান্স পুরোপুরি সন্তোষজনক ছিল না।

বাংলাদেশের বিপক্ষে ভারতের জয়ের রেকর্ড ঈর্ষণীয় হলেও মাঠের লড়াইয়ে সবকিছুই বদলে যেতে পারে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭ বারের সাক্ষাতে বাংলাদেশের জয় মাত্র একটি। এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও ভারত বনাম বাংলাদেশ ম্যাচে জয়ের খাতা এখনও শূন্য। তবে এই পরিসংখ্যান বদলানোর বড় দায়িত্ব কাঁধে নিতে হবে মোস্তাফিজকে। শ্রীলঙ্কার বিপক্ষে তার ৩ উইকেটের পারফরম্যান্স সবার নজর কেড়েছে।

মোস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ব্যাটিং কোচ বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে এত লম্বা সময় ধরে ভালো করা, সে আইপিএলেও ভালো করছে। আমরা সব প্রতিপক্ষকেই সম্মান করি। আমরা মোস্তাফিজকেও খুব উঁচুভাবে রেট করি।’

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ রান খরচ করা শরিফুল ইসলামের পরিবর্তে তরুণ তানজিম হাসানকে সুযোগ দেওয়ার কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ

 • সাইফ হাসান

 • তানজিদ হাসান

 • লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার)

 • তৌহিদ হৃদয়

 • শামিম হোসেন

 • জাকের আলি

 • মেহেদী হাসান

 • নাসুম আহমেদ

 • তাসকিন আহমেদ

 • তানজিম হাসান

 • মুস্তাফিজুর রহমান

রাত সাড়ে ৮টায় দুবাইয়ে শুরু হবে বাংলাদেশ বনাম ভারত এশিয়া কাপ সুপার ফোরের এই হাই-ভোল্টেজ ম্যাচ। মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এবং বাংলাদেশের ব্যাটিং লাইনআপের ওপরই নির্ভর করবে জয়-পরাজয়ের সমীকরণ। বাংলাদেশ বনাম ভারত পরিসংখ্যান যতই এগিয়ে থাকুক, আজকের ম্যাচের ফলাফলই শেষ কথা বলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।