সবুজ প্রান্ত
১৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথ থানার এসআই অনিকের বিরুদ্ধে এসপির কাছে অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি :

সিলেটের বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) অনিক বড়ুয়ার বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন এক নারী। শিল্পী বেগম নামের ওই নারী উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গনাইঘর গ্রামের বাসিন্দা। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) এই অভিযোগ জমা দেন তিনি।

লিখিত অভিযোগে শিল্পী বেগম বলেন, তিনি একজন সহজ-সরল ও আইনের প্রতি শ্রদ্ধাশীল নারী। তিনি আদালতে একটি মামলা করলে, আদালত তদন্তের জন্য বিশ্বনাথ থানাকে নির্দেশ দেন এবং এসআই অনিক বড়ুয়াকে সেই দায়িত্ব দেওয়া হয়। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য অনিক বড়ুয়াকে তিনি ৩০ হাজার টাকা দিয়েছেন বলে জানান। এরপরও এসআই অনিক আরও ১০ হাজার টাকা দাবি করছেন। ওই টাকা না দিলে তিনি তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেবেন না বলে জানিয়েছেন।

শিল্পী বেগম জানান, গত ২ জুলাই তার ভাসুরের পরিবারের সঙ্গে পারিবারিক কলহ ও মারামারির ঘটনা ঘটে। এ বিষয়ে তিনি গত ১০ জুলাই চারজনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় একটি অভিযোগ দেন, যা পুলিশ মামলা হিসেবে না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি নং ৪৬৬) হিসেবে রেকর্ড করে। পরে আদালত তদন্তের নির্দেশ দিলে এসআই অনিককে দায়িত্ব দেওয়া হয়। শিল্পী বেগম দাবি করেন, তদন্তের জন্য এসআই অনিককে ৩০ হাজার টাকা দিলেও, অতিরিক্ত ১০ হাজার টাকা দিতে রাজি না হওয়ায় তিনি প্রতিবেদন জমা দেননি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই অনিক বড়ুয়া বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। 

এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, তিনি এই অভিযোগ সম্পর্কে অবগত নন। 

এ বিষয়ে বক্তব্য নিতে সিলেটের পুলিশ সুপার (এসপি) মো. মাহবুবুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলে, সেটি রিসিভ করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।