মূল কনটেন্টে যান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

ধর্ম শিক্ষক না রেখে সংগীত শিক্ষক নিয়োগ জন আকাঙ্ক্ষা পরিপন্থী — আজহারী


সবুজ প্রান্ত অনলাইন
সবুজ প্রান্ত অনলাইন
মিজানুর রহমান আজহারী

ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম শিক্ষার জন্য বিশেষায়িত ধর্মীয় শিক্ষক না রেখে সংগীত শিক্ষক নিয়োগের ঘোষণায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, এটি দেশের অভিভাবকদের দীর্ঘদিনের দাবি উপেক্ষা করার শামিল এবং জন আকাঙ্ক্ষার পরিপন্থি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আজহারী লিখেছেন—

“আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি— সরকার প্রাথমিক বিদ্যালয়ে ইসলাম ধর্ম শিক্ষক নিয়োগে এদেশের অভিভাবকদের দীর্ঘদিনের দাবীকে উপেক্ষা করে, অযাচিতভাবে সঙ্গীত শিক্ষক নিয়োগের ঘোষণা প্রদান করেছে। আমরা এই অবিবেচনাপ্রসূত সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে প্রাথমিক স্তরে ইসলাম শিক্ষার জন্য বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নেই। এটি অত্যন্ত দুঃখজনক। অথচ সংগীতের মতো বিষয়কে প্রাধান্য দিয়ে ডেডিকেটেড শিক্ষক নিয়োগ স্পষ্টতই জন আকাঙ্ক্ষা পরিপন্থী। আমরা আমাদের সন্তানদের বিশ্বাস ও মূল্যবোধের নিরাপত্তা চাই।”

প্রসঙ্গত, গত ২৮ আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫ -এর গেজেট প্রকাশ করে সরকার। এতে প্রাথমিক বিদ্যালয়ে নতুন দুটি শিক্ষক পদ সৃষ্টি করা হয়েছে সহকারী শিক্ষক (সংগীত) ও সহকারী শিক্ষক (চারুকলা)।