সবুজ প্রান্ত
২৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫ দফা দাবিতে বিশ্বনাথে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

বিশ্বনাথ প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ডাকবাংলো প্রাঙ্গণে প্রথমে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ। উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল মতিউর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় শূরা সদস্য ও সিলেট-২ আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ জাহেদুর রহমান, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা জামায়াতের অফিস সম্পাদক আব্দুল কাইয়ুম এবং সিলেট পশ্চিম জেলা ছাত্রশিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক আহমদ হামিম।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার ইমাদ উদ্দিন, পৌর জামায়াতের আমির এইচ. এম. আক্তার ফারুক ও নায়েবে আমির আব্দুস সোবহান প্রমুখ।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে বিশাল মিছিলে পরিণত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।