সবুজ প্রান্ত
২১ সেপ্টেম্বর ২০২৫, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরানো হলো সিনিয়র সচিব মোখলেসকে

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করার কথা জানানো হয়। মাত্র ১৩ মাস আগে তিনি এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন।

ড. মোখলেস উর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের একজন কর্মকর্তা। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর তৎকালীন সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীকে অপসারণ করে তাঁকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে সরিয়ে দেওয়া হলো।

দায়িত্বে থাকাকালীন সময়ে প্রশাসনে নজিরবিহীন বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। বিশেষ করে পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে যোগ্য কর্মকর্তাদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। সচিব, সংস্থা প্রধান এবং জেলা প্রশাসক নিয়োগ নিয়েও তাঁর সময়ে ব্যাপক সমালোচনা হয়। এসব নিয়োগকে ঘিরে আর্থিক লেনদেনের অভিযোগও গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী কর্মকর্তাদের একের পর এক গুরুত্বপূর্ণ পদে পদায়ন করায় অনেক যোগ্য ও বঞ্চিত কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেছিলেন।

বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে কাউকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়নি। আপাতত একজন অতিরিক্ত সচিবকে দিয়ে রুটিন দায়িত্ব পালন করানো হচ্ছে। মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ (সিপিটি) অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু শাহীন মো. আসাদুজ্জামানকে এই পদে স্থলাভিষিক্ত করার সম্ভাবনা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।