সবুজ প্রান্ত
২৮ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘুষ গ্রহণের দায়ে চীনের সাবেক কৃষিমন্ত্রী তাং রেনজিয়ানের মৃত্যুদণ্ড

চীনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে সাবেক কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী তাং রেনজিয়ানকে ঘুষ গ্রহণের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। জিলিন প্রদেশের চাংচুন ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট রবিবার (২৮ সেপ্টেম্বর) এই রায় ঘোষণা করেছে। তবে এটি তাৎক্ষণিক মৃত্যুদণ্ড নয়; রায়টি দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

আদালতের অভিযোগ অনুযায়ী, ২০০৭ থেকে ২০২৪ সালের মধ্যে তাং তাঁর সরকারি পদ ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম, প্রকল্প চুক্তি এবং পদোন্নতির ক্ষেত্রে অন্যদের সুবিধা দিয়ে বিপুল অঙ্কের ঘুষ গ্রহণ করেছেন। আদালতের ভাষ্যমতে, এই সময়ে তিনি ২৬৮ মিলিয়ন ইউয়ান (প্রায় ৩৭.৫৭ মিলিয়ন মার্কিন ডলার) অবৈধভাবে গ্রহণ করেছেন। আদালত এটিকে ‘দেশ ও জনগণের স্বার্থে গুরুতর আঘাত’ হিসেবে উল্লেখ করেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, স্থগিতাদেশের দুই বছরের পর্যবেক্ষণকালে যদি তাং নতুন কোনো অপরাধ না করেন এবং ভালো আচরণ করেন, তবে তার সাজা যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তরিত হতে পারে। পরবর্তীতে আচরণের ভিত্তিতে সাজার মেয়াদ আরও হ্রাস পেতে পারে।

রায়ের অংশ হিসেবে আদালত তাং রেনজিয়ানের আজীবনের জন্য রাজনৈতিক অধিকার বাতিল করেছে এবং তাঁর সমস্ত ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে, অবৈধভাবে অর্জিত সমস্ত অর্থ সরকারের কোষাগারে জমা দিতে হবে।

আদালত আরও জানিয়েছে, তাং তদন্তে সহযোগিতা করেছেন, স্বেচ্ছায় কিছু অপ্রকাশিত তথ্য দিয়েছেন এবং ঘুষের অর্থ ফেরত দিতে সম্মত হয়েছেন। এসব ইতিবাচক দিক বিবেচনায় আদালত তাঁর মৃত্যুদণ্ড স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

৬৩ বছর বয়সী তাং রেনজিয়ান একজন অভিজ্ঞ কমিউনিস্ট পার্টি সদস্য। তিনি দীর্ঘ সময় ধরে চীনের কৃষি খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের মে মাসে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং ছয় মাসের মধ্যে তাকে দল থেকে বহিষ্কার ও সরকারি পদ থেকে অপসারণ করা হয়। এরপর এপ্রিল মাসে ঘুষের অভিযোগে আনুষ্ঠানিক বিচার শুরু হয় এবং জুলাই মাসে মামলার প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।