মূল কনটেন্টে যান
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আজকের স্বর্ণের দাম ২৫ সেপ্টেম্বর ২০২৫: বাংলাদেশ Gold Price আপডেট


নিজস্ব প্রতিবেদক
আজকের সোনার দাম ২৫ সেপ্টেম্বর ২০২৫

দেশের বাজারে আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সোনার দাম অপরিবর্তিত বেড়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনা কিনতে খরচ হবে ১,৯৪,৮৫৯ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এই দাম নির্ধারণ করেছে। আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা, দেশের অর্থনৈতিক অবস্থা এবং স্থানীয় বাজারের চাহিদা বিবেচনা করে বাজুস প্রতিদিন সোনার নতুন দাম ঘোষণা করে।
​আজকের সোনার দাম (প্রতি ভরি)
​•২২ ক্যারেট: ১,৯৪,৮৫৯ টাকা 
​•২১ ক্যারেট: ১,৮৬,০০৬ টাকা 
​•১৮ ক্যারেট: ১,৫৯,৪২৪ টাকা 
​•সনাতন পদ্ধতি: ১,৩২,৩৫১ টাকা 

সর্বশেষ  (২৩ সেপ্টেম্বর ) মঙ্গলবার সোনার দাম বেড়ে ১ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকায় ওঠে। 

স্বর্ণ কেনার সময় যা মাথায় রাখবেন

স্বর্ণ কেনা একটি বড় বিনিয়োগ। তাই এটি কেনার সময় কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত:

১. বিশুদ্ধতা যাচাই করুন: স্বর্ণের মান নিশ্চিত করতে হলে হলমার্ক চিহ্ন দেখুন। এটি স্বর্ণের বিশুদ্ধতার নিশ্চয়তা দেয়।

২. বাজার পরিস্থিতি বুঝুন: দামের সঙ্গে ভ্যাট এবং অন্যান্য খরচ যোগ হতে পারে। কেনার আগে দোকানে জিজ্ঞাসা করে নিন।

৩. সঠিক সময় নির্বাচন করুন: স্বর্ণের দাম যখন কম থাকে, তখন কিনলে আপনি লাভবান হবেন।

৪. বিশ্বস্ত দোকান থেকে কিনুন: শুধু পরিচিত এবং বিশ্বস্ত জুয়েলারি দোকান থেকেই স্বর্ণ কিনুন। ক্রয়ের রসিদ নিতে ভুলবেন না, কারণ এটি ভবিষ্যতে কাজে লাগবে।

কেন ২২ ক্যারেট স্বর্ণ বেশি জনপ্রিয়?

২২ ক্যারেট স্বর্ণের বিশুদ্ধতা এবং মানের কারণে এটি বাজারে সবচেয়ে জনপ্রিয়। যদিও এর দাম একটু বেশি, তবে এটি দীর্ঘস্থায়ী এবং বিনিয়োগের জন্য আদর্শ।