সবুজ প্রান্ত
৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্মৃতির মণিকোঠায় অম্লান সালমান শাহ্, ভক্ত আরিফ হোসেন বাবুর কণ্ঠে ‘স্বপ্নের নায়ক তুমি’

বিনোদন ডেস্ক :

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অনন্য নাম সালমান শাহ্। তিনি ছিলেন রূপালী পর্দার রাজপুত্র। মৃত্যুর ২৯ বছর পরেও যেন ভক্তদের হৃদয়ে আগের মতোই জীবন্ত তিনি। ৬ সেপ্টেম্বর এই কিংবদন্তি নায়কের মৃত্যুবার্ষিকী। দিনটি এলেই দেশজুড়ে ভক্তদের আবেগে জোয়ার আসে।

এবার প্রিয় নায়ককে ভিন্নভাবে স্মরণ করলেন জনপ্রিয় গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী আরিফ হোসেন বাবু। তিনি লিখেছেন, সুর করেছেন এবং নিজেই গেয়েছেন একটি আবেগঘন গান—‘স্বপ্নের নায়ক তুমি’। সংগীতায়োজন করেছেন নেয়ামত হোসেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আরিফ হোসেন বাবু বলেন,

“ছোটবেলা থেকেই সালমান শাহ আমার নায়ক। তার সিনেমার গান গেয়ে আমি বড় হয়েছি। সেই ভালোবাসা থেকেই ভেবেছিলাম, তাকে ঘিরে কিছু লিখব। তাই প্রিয় নায়ককে স্মরণ করে এই গানটি করেছি। একজন ভক্ত হিসেবে তার স্মৃতিকে জাগ্রত রাখাই আমার উদ্দেশ্য।”

গানটি প্রকাশিত হবে আগামী ৬ সেপ্টেম্বর, এরিন মাল্টিমিডিয়া মিউজিক চ্যানেলে। ইতিমধ্যেই সালমানপ্রেমীরা গানটি ঘিরে উৎসাহ প্রকাশ করছেন।

ভক্তদের মতে, সালমান শাহ কেবল একজন নায়ক নন, তিনি তাদের স্বপ্ন, আবেগ ও প্রেরণা। তার নাম শুনলেই আজও বুক কেঁপে ওঠে, চোখে ভেসে ওঠে রূপালি পর্দার সেই অদম্য হাসি। আরিফ হোসেন বাবুর গান যেন তাদের আবেগকেই কণ্ঠে রূপ দিচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১০

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১১

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১২

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৩

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৪

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৫

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৬

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৭

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৮

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৯

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।