সবুজ প্রান্ত
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের লড়াকু পুঁজি, আফগানিস্তানের সামনে ১৫৫ রানের লক্ষ‍্য

বাঁচামরার লড়াইয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৪ রান।এশিয়া কাপে টিকে থাকার ম্যাচে দুর্দান্ত শুরু করেও মাঝের ওভারে ছন্দ হারায় বাংলাদেশ দল। 

বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে টিকে থাকার জন্য উভয় দলের কাছেই ছিল বাঁচামরার লড়াই। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। অধিনায়ক লিটন দাসের এই সিদ্ধান্তে বেশ কয়েকটি পরিবর্তন আসে একাদশে। সাইফ হাসান, নুরুল হাসান, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদকে দলে নেওয়া হয়। ওপেনিংয়ে তানজিদ হাসানের সঙ্গী হন সাইফ।
শুরুর ঝড় তানজিদের ব্যাটে
শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন দুই ওপেনার। তৃতীয় ওভারে আফগান পেসার ফজলহক ফারুকিকে টানা চারটি বাউন্ডারি হাঁকিয়ে ঝড়ের আভাস দেন তানজিদ হাসান। অন্যদিকে, সাইফ হাসানও পিছিয়ে ছিলেন না। গজনফরের ওভারে বিশাল ছক্কা মেরে তিনিও আক্রমণের সুর তোলেন। দুই ওপেনারের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৫৯ রান তোলে বাংলাদেশ—যা সাম্প্রতিক সময়ে দলের অন্যতম সেরা সূচনা।
রশিদের জোড়া আঘাত

ভালো শুরুটা ধরে রাখতে ব্যর্থ হয় বাংলাদেশ। রশিদ খানের বলে ৩০ রান করে বোল্ড হয়ে ফেরেন সাইফ হাসান। এরপর ক্রিজে নামেন অধিনায়ক লিটন দাস, কিন্তু তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। নুর আহমেদের বলে ৯ রানে এলবিডব্লিউ হয়ে বিদায় নেন তিনি।
একপ্রান্ত আগলে দারুণ ব্যাট করছিলেন তরুণ ওপেনার তানজিদ। মাত্র ২৮ বলে টি – টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম আন্তর্জাতিক অর্ধশতক তুলে নেন তিনি। এটি ছিল চলতি বছর তার চতুর্থ ফিফটি। কিন্তু ফিফটির পর আর বেশিদূর এগোতে পারেননি। নুর আহমেদকে উড়িয়ে মারতে গিয়ে ৫২ রানে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
মাঝের ওভারে ধাক্কা সামলাতে ব্যর্থ বাংলাদেশ 
তানজিদের বিদায়ের পর শামীম হোসেন ১১ রান করে রশিদের শিকার হলে চাপে পড়ে বাংলাদেশ। ১৬ ওভার শেষে দলের সংগ্রহ দাঁড়ায় ১২৪/৪। এরপর তাওহিদ হৃদয় কিছুটা আক্রমণাত্মক হয়ে খেলার চেষ্টা করেন, তবে ২০ বলে ২৬ রান করে তিনিও ওমরজাইয়ের বলে আউট হন।
শেষ দিকে নুরুল হাসান জুটি গড়ার চেষ্টা করলেও দলের রান বেশি বাড়াতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের ইনিংস থামে ১৫৪ রানে। এশিয়া কাপে টিকে থাকতে হলে আফগানিস্তানকে করতে হবে ১৫৫ রান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১০

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১১

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১২

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৩

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৪

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৫

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৬

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৭

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৮

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।