সবুজ প্রান্ত
৫ সেপ্টেম্বর ২০২৫, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দীর্ঘদিন সংস্কারবিহীন সড়ক: দুর্ভোগে টেকনাগুল গ্রামবাসী

মতিউর রহমান, গোয়াইনঘাট
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পুরান টেকনাগুল গ্রামের মাঝের রাস্তা ও পুরান রাস্তা সংস্কারের অভাবে আজ চরম দুরবস্থায়। প্রায় ২ কিলোমিটার দীর্ঘ এ সড়ক সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শিক্ষকসহ গ্রামের ১২শ’ এর বেশি মানুষ।

সরেজমিন ঘুরে দেখা যায়, রাস্তাটির অধিকাংশ জায়গায় বড় বড় গর্ত ও হাঁটুসমান কাদা জমে আছে। বৃষ্টির মৌসুমে অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে জরুরি সেবার গাড়ি প্রবেশ করতে না পারায় অসুস্থ রোগী বা মরদেহ বহন করতেও গ্রামবাসীকে পড়তে হয় চরম ভোগান্তিতে। কৃষিপণ্য পরিবহন থেকে শুরু করে শিক্ষার্থীদের প্রতিদিনের স্কুলযাত্রা—সবক্ষেত্রেই দুর্ভোগ নিত্যসঙ্গী।

এলাকাবাসী জানান, বহু বছর ধরে রাস্তা সংস্কারের দাবি জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ২০২২ সালের ভয়াবহ বন্যায় রাস্তার মাটি সরে গিয়ে গর্ত তৈরি হয়, এরপর থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। প্রায় ৫-৬ বছর আগে স্থানীয় অর্থায়ন ও চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাবের সহযোগিতায় কিছুটা সংস্কার হলেও তা ছিল সাময়িক।

গ্রামের শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, বৃষ্টির কারণে রাস্তায় কাদা জমে যাওয়ায় স্কুলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। অনেক সময় শিক্ষার্থীরা স্কুলে পৌঁছাতে না পেরে বাড়িতেই থেকে যায়। এতে পড়াশোনায় বিঘ্ন ঘটছে। শিক্ষকরা পর্যন্ত স্কুলে যেতে অনীহা প্রকাশ করছেন।

রুস্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন শিহাব বলেন, “রাস্তা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে সংস্কার করা হলেও বাজেট সংকটের কারণে নিয়মিত কাজ সম্ভব হয়নি। তবে আগামী বাজেট এলে রাস্তাটি সংস্কারের ব্যবস্থা করা হবে।”

এলাকার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দও দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা এই রাস্তা সংস্কার এখন সময়ের জরুরি দাবি।

গ্রামবাসীর প্রত্যাশা—দুর্ভোগ নয়, উন্নত সড়ক ব্যবস্থার মাধ্যমে স্বস্তির যাতায়াত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।