সবুজ প্রান্ত
২০ সেপ্টেম্বর ২০২৫, ৯:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়াইনঘাটে নৃশংস ঘটনা: বিছানাকান্দিতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করল স্বামী

গোয়াইনঘাট প্রতিনিধি::

গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র বিছানাকান্দি এলাকায় ঘটেছে এক মর্মান্তিক হত্যাকাণ্ড। পারিবারিক কলহের কারণে স্বামী দা দিয়ে হত্যা করেছেন তার স্ত্রীকে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে উপজেলার বগাইয়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রুবেনা বেগম (৩০)। তিনি একই গ্রামের আলী আহমদ (৩৫)-এর স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দম্পতির মধ্যে কলহ চলছিল। শনিবার দুপুরে উত্তেজিত হয়ে আলী আহমদ স্ত্রীকে হত্যা করেন। ঘটনার পর তিনি নিজেও গুরুতর জখম হন। স্থানীয়রা তাকে আটক করে হাসপাতালে ভর্তি করেন।
পুলিশ ঘটনাস্থল থেকে রুবেনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, “স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলত। প্রাথমিক ধারণা এটি হত্যাকাণ্ডের কারণ। আলী আহমদের কিছুটা মানসিক সমস্যা রয়েছে। বর্তমানে তিনি পুলিশের জিম্মায় হাসপাতালে রয়েছেন। আইনগত প্রক্রিয়া চলছে।”
এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১০

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১১

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

১২

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

১৩

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

১৪

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১৫

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১৬

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১৭

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৮

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৯

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।