সবুজ প্রান্ত
১৮ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র বাবুল হোসাইন আর নেই

জকিগঞ্জ পৌরসভা হারালো এক নিবেদিতপ্রাণ সন্তানকে। সাবেক ভারপ্রাপ্ত মেয়র, ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পঙ্গবট জামে মসজিদের সভাপতি বাবুল হোসাইন (৫৫) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার রাত ২টা ১০ মিনিটে সিলেট ওয়েসিস হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে লিভার ও কিডনির জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ওয়েসিস হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। জানাজার সময় এখনও নির্ধারণ হয়নি।
রাজনৈতিক মহলে আলোচিত ছিলো, আসন্ন পৌরসভা নির্বাচনে তিনি মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে অংশ নেওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না।
বাবুল হোসাইনের অকাল মৃত্যুতে জকিগঞ্জের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়।
প্রয়াত বাবুল হোসাইন দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার জন্য এলাকাবাসীর ভালোবাসা অর্জন করেছিলেন। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোই ছিল তাঁর জীবনের মূলমন্ত্র। 
স্থানীয়রা বলেন—
“বাবুল হোসাইন ছিলেন সৎ, দায়িত্বশীল ও জনগণের আস্থার প্রতীক। তাঁর মতো একজন সহজ-সরল ও জনপ্রিয় নেতাকে হারিয়ে আমরা শূন্যতায় ভুগছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।