সবুজ প্রান্ত
৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণিপুরে আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

সুশীলন ও HCI’র উদ্যোগে আধুনিক শিক্ষা-স্বাস্থ্য সেবার যাত্রা শুরু

জকিগঞ্জ প্রতিনিধি :

সিলেটের জকিগঞ্জ উপজেলার গণিপুরে আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে সুশীলন ও Human Concern International (HCI)-এর যৌথ উদ্যোগে শিক্ষা ও স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত সূচিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশেষ উদ্বোধনী অনুষ্ঠান ও স্বাস্থ্যশিবির এ প্রত্যন্ত জনপদের জন্য এক অনন্য অধ্যায় রচনা করল।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর শুরু হওয়া ভবনের নির্মাণকাজ চলতি বছরের ১৩ আগস্ট শেষ হয়। আনুষ্ঠানিক হস্তান্তরের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের তৃতীয় তলা শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। ফলে প্রায় ৩৫০ শিক্ষার্থী এখন উন্নত ও আধুনিক পরিবেশে পড়াশোনার সুযোগ পাচ্ছে।

শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, আগে পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় তাদের পড়াশোনায় সমস্যা হতো। নতুন ভবন চালু হওয়ায় এখন আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে পারবে।

আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান ফুলতলী বলেন, “সুশীলন ও HCI’র এ অবদান আমাদের প্রতিষ্ঠানের জন্য ঐতিহাসিক সংযোজন। এটি আমাদের শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নেবে।”

এদিন আয়োজিত স্বাস্থ্যশিবিরে প্রায় ২০০ রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন। শিশু রোগ, স্ত্রীরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

অভিভাবকরা জানান, গ্রামীণ এলাকায় শিশু রোগ বিশেষজ্ঞের অভাব দীর্ঘদিনের সমস্যা ছিল। এই শিবিরের মাধ্যমে তাদের সন্তানরা সঠিক চিকিৎসা সেবা পেয়েছে। একজন কিশোরী জানায়, চিকিৎসা ও ওষুধের ব্যয় বহন করতে না পারলেও এ শিবিরে বিনামূল্যে চিকিৎসা পাওয়ায় সে স্বস্তি পেয়েছে।

সুশীলনের উপপরিচালক মোস্তফা বকুলুজ্জামান অনুষ্ঠানে বলেন, “আমরা শুধু অবকাঠামো নির্মাণেই সীমাবদ্ধ নই; শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে দীর্ঘমেয়াদি কাজ করে যাচ্ছি। এ অঞ্চলে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

প্রতিষ্ঠাতা ও মোতাওয়াল্লী মাওলানা মো. ফখরুল হাসান রুতবাহ (যুক্তরাজ্য) দোয়া-মোনাজাতে আশা প্রকাশ করেন, হযরত আল্লামা গণিপুরী (রহ.)-এর বাড়িতে এ ধরনের খেদমত অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা মোস্তফা হোসেন চৌধুরী গিলমান ফুলতলী এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মোস্তাক আহমদ। এ সময় আরও উপস্থিত ছিলেন সুশীলনের মনিটরিং অফিসার কাজী ফয়সাল কবির, প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুল ইসলাম, মেসার্স সুরমা অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. এমরান আহমদ, প্রধান প্রকৌশলী মো. আবু বকর মাসুদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।