সবুজ প্রান্ত
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, হাজারো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ

সিলেটের বিশ্বনাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য মুবারক র‌্যালি ও আলোচনা সভা। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে আলহাজ্ব লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কলেজ প্রাঙ্গণে সমবেত হয়।

উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজারো ধর্মপ্রাণ মানুষ এতে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আল ইসলাহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ মাওলানা আখতার আলী এবং পরিচালনা করেন ইসলাম উদ্দিন।

সভায় বক্তৃতা দেন উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা লুৎফুর রহমান, পৌর আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা হেলাল আহমদ, বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নেছার আহমদ, বিশ্বনাথ মডেল মসজিদের খতিব মুফতি মাওলানা খাইরুল ইসলামসহ আরও অনেকে।

স্বাগত বক্তব্য দেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। এসময় উপজেলা ও ইউনিয়ন আল ইসলাহ, তালামীয ও ইসলামী ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

মিলাদুন্নবী (সা.) উদযাপনে পুরো বিশ্বনাথ এক উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

সিলেটে মাজারের ওয়াকফ এস্টেট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, পুলিশসহ আহত ৩০

‘একটু চিকিৎসা, একটু সহানুভূতি চাই’ প্রধানমন্ত্রীর কাছে বড়লেখার স্বেচ্ছাসেবক দল নেতা ইমনের খোলা চিঠি

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় নির্মম হত্যাকাণ্ড, বিচারের দাবিতে মানববন্ধন

সিলেট জেলা এডাবের নতুন কমিটি গঠন

১০

বিশ্বনাথে বিদ্যালয়ের প্রয়াত অফিস সহকারী আশরাফুলের পরিবারকে ৮ লাখ টাকা সহায়তা দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

১১

জামালগঞ্জে উড়ালসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি কামরুল

১২

চেয়ারম্যান পদে শেষবারের মতো নির্বাচন করতে চান শাহজাহান মাস্টার

১৩

‎তোয়াকুল বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিদায় ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা 

১৪

হবিগঞ্জে বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে বিক্ষোভের প্রস্তুতিকালে মাহদীসহ তিনজন আটক,সমালোচনার ঝড়

১৫

গোয়াইনঘাটে জমকালো আয়োজনে পুসাগ গণিত অলিম্পিয়াডের উদ্বোধন

১৬

বাবাকে হত্যার জন্য ৫০ হাজার টাকা পাঠান প্রবাসী ছেলে, লোক ঠিক করেন পুত্রবধূ

১৭

সিলেট মহানগরী ও আশপাশের এলাকায় সিউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না

১৮

তাহিরপুরে শিশুদের ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১

১৯

দোয়ারাবাজারে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আল মদিনা একাডেমি’র শিক্ষার্থীদের সংবর্ধনা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।