সবুজ প্রান্ত
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লায় গ্রাম আদালতের সাফল্যে নতুন মাইলফলক

এক বছরে নিষ্পত্তি ৩৮৮২ মামলা, আদায় সাড়ে পাঁচ কোটি টাকা

দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগ বাস্তবায়িত “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলায় গ্রাম আদালতের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দ।

পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে জানানো হয়, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত কুমিল্লা জেলার ১৯৩ ইউনিয়নে গ্রাম আদালতের মাধ্যমে মোট ৩৫৩৯টি মামলার আবেদন জমা পড়ে, যার মধ্যে নিষ্পত্তি হয়েছে ৩৮৮২টি মামলা। এর মধ্যে ১১৯৬টি মামলার আবেদনকারী নারী। একই সময়ে ক্ষতিগ্রস্তদের কাছে সাড়ে পাঁচ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া হয়েছে।

সভায় গ্রাম আদালতের সাফল্যের স্বীকৃতি হিসেবে শশীদল ইউনিয়ন পরিষদ (ব্রাহ্মণপাড়া উপজেলা) ও ভাউকসার ইউনিয়ন পরিষদকে (বরুড়া উপজেলা) সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আমিরুল কায়ছার বলেন, “গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। এ কার্যক্রম শক্তিশালী হলে উচ্চ আদালতের মামলার চাপ কমবে। আজ যারা সম্মাননা পেয়েছে, ভবিষ্যতে সবাই যেন এ অর্জনের দাবিদার হয়—সেই লক্ষ্যেই কাজ করতে হবে।”

সভাপতির বক্তব্যে স্থানীয় সরকার উপপরিচালক মেহেদী মাহমুদ আকন্দ বলেন, “গত এক বছরে গ্রাম আদালতের মাধ্যমে সাড়ে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ আদায় সম্ভব হয়েছে—এটা জেলার বড় অর্জন। সকলে সচেতনতা ও প্রচার বাড়ালে আগামীতে আরও ভালো ফল পাওয়া যাবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, ইউএনডিপির প্রজেক্ট অ্যানালিস্ট মেবেল সিলভীয়া রড্রিকস, সহকারী কমিশনার মালিহা সুলতানা, যুব উন্নয়ন ও সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলার ১৯৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্যানেল চেয়ারম্যান ও গ্রাম আদালত প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১০

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১১

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১২

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৩

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৪

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৫

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৬

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৭

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৮

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৯

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।