সবুজ প্রান্ত
৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ পৌরসভায় চালু হল ডিজিটাল সেবা

 

জকিগঞ্জ প্রতিনিধি  :

জকিগঞ্জ পৌরসভায় আনুষ্ঠানিকভাবে চালু হলো ডিজিটাল সেবা। বৃহস্পতিবার বিকালে এ সেবার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস, জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না, সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাশ এবং যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, সাবেক পৌর কাউন্সিলর রিপন আহমদ ও শামীম আহমদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ রনি, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, যুব জামায়াত নেতা মিজানুর রহমান ও রাসেল আহমদ, শ্রমিক ফেডারেশনের নুরুল হুদা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাজেদ আহমদ, ঠিকাদার সাব্বির আহমদ, পৌর ছাত্রদলের পারভেজ আহমদ ও রাশেদ আহমদসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পৌর প্রশাসক প্রণয় বিশ্বাস জানান, এখন থেকে নাগরিকরা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে বিভিন্ন ধরনের সনদ ও প্রত্যয়নপত্রের জন্য আবেদন ও গ্রহণ করতে পারবেন। এর ফলে নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে এবং ভোগান্তি কমে আসবে। তিনি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জকিগঞ্জ পৌরসভার সেবা গ্রহণে নাগরিকদের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১০

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১১

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১২

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৩

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৪

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৫

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৬

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৭

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৮

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৯

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।