সিলেটের জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের গনিপুর ছাহেববাড়ি আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য র্যালি, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান।
পরে মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন আল হাবিব লতিফিয়া কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মাওলানা মস্তাক আহমদ, মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর নূর, জকিগঞ্জ উপজেলা আল ইসলাহর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা আব্দুল হালিম লিমন, বারঠাকুরি ইউনিয়ন আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা শরিফ উদ্দিনসহ অন্যরা। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আশরাফ উদ্দিন চৌধুরী, কোষাধক্ষ আলি মাহবুব, দারুল ক্বিরাত শাখার শিক্ষক হাবিবুর রহমান খাদিমানি এবং বিশিষ্ট সমাজসেবক কোয়েল রানা চৌধুরী।
মন্তব্য করুন
সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ
সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত।
রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।