সবুজ প্রান্ত
১১ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রহমতে আলম” বাংলা ভাষায় সীরাত গ্রন্থসমূহের মধ্যে এক অনন্য সংযোজন


রফীকুল ইসলাম মুবীন

মুহাম্মদ আকতার আল-হুসাইন। একজন সংগঠক, লেখক ও চিন্তক। যিনি যুক্তরাজ্যের প্রবাস জীবনে অবস্থান করেও কলমযুদ্ধে নিজেকে নিয়োজিত রেখেছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ “Basic Knowledge of Islam ও “রামাদ্বান মাহিনা” পাঠকপ্রিয়তা লাভ করেছে। লেখকের যে গ্রন্থটি পাঠকমহলে দ্যুতি ছড়াচ্ছে সেটি হলো বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে রচিত অমূল্য গ্রন্থ “রহমতে আলম।” রহমতে আলম গ্রন্থটি বিশাল সাড়ে ১৮ ফর্মায় সুবিন্যস্ত। এতে ২০ টি অধ্যায় রয়েছে। মহামূল্যবান অধ্যায়গুলো হলো-শুভাগমনের সুসংবাদ, ওয়ালাদাত শরীফ, সর্বশেষ নবী, ঈমানের হাকিকত. সুমহান মর্যাদা, সুমহান চরিত্র, আনুগত্য, ভালোবাসার সম্পর্ক, দুরুদ শরীফ পাঠ, পারিবারিক জীবন, আহলে বাইত, সাহাবায়ে কিরাম, অলৌকিক ঘটনা, কুরআনুল কারীম, ইসরা ও মিরাজ, মদীনায় হিজরত, উম্মতের শাফায়াত, বিদায় হজ্জের ভাষণ, হায়াতুন্নবী, যিয়ারতে মদীনা। প্রতিটি অধ্যায়ে আবার অনেকগুলো কলাম রয়েছে। যেমন-রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারিবারিক জীবন অধ্যায়ে রয়েছে-পারিবারিক পরিচিতি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শাদী মোবারক, নবীজীর ছেলে মেয়ে, মা জননীর প্রতি শ্রদ্ধাশীল, সকল স্ত্রীদের সাথে সমান ব্যবহার, স্ত্রীদের সাথে পর্যায়ক্রমে রাত্রি যাপন, স্ত্রীদের সবার কক্ষ আলাদা, স্ত্রীদের প্রতি প্রেম-প্রীতি ও ভালোবাসা, নিজের কাজ নিজেই করা উত্তম,স্ত্রীদের সাথে একত্রে পানি পান, স্ত্রীর চোখের পানি মুছে দিতেন, স্ত্রীদের প্রশংসা করতেন, স্ত্রীদের রাস্তা এগিয়ে দিতেন, স্ত্রীদের সাথে গোসল করতেন, পারস্পরিক পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত, ধৈর্য ও বিচক্ষণতার সাথে সমাধান, স্ত্রীদের সালাম ও দোয়া দিতেন, স্ত্রীদের রসিকতা করতেন, স্ত্রীদের শারীরিক বা মানসিকভাবে আঘাত করেন নি, স্ত্রীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, স্ত্রীর বান্ধবীদের সাথে উত্তম আচরণ, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাসীগণ, পরিবারের জন্য ব্যায় করা, নবীজীর খাবারের তালিকা, নবীজীর বিছানা কেমন ছিল। এভাবে শুধুমাত্র পারিবারিক জীবন অধ্যায়টির কলামগুলো উল্লেখ করলাম। বর্তমান সময়ে নবীজীর পারিবারিক জীবনটা অনুসরণ করলে সমাজ ও পরিবার থেকে সব অশান্তি বিদূরিত হয়ে শান্তির সুবাতাস বইবে। 

অলৌকিক ঘটনা অধ্যায়ে প্রিয় নবীজির ৩১ টি মুজেজা উল্লেখ করা হয়েছে; যেগুলো পাঠ করলে পাঠকের হৃদয়ে ঈমানের নুর প্রজ্জ্বলিত হবে। 

হিজরত অধ্যায়ে ২৭ টি কলাম রয়েছে। যা পাঠান্তে পাঠকের হৃদয় মক্কা মদীনার অলি গলিতে  বিচরণ করবে নিংসন্দেহে। 

হায়াতুন্নবী অধ্যায়ে মোট ৯ টি কলামে লেখক সুনিপুনভাবে প্রিয়নবীজির দেহ মোবারক অক্ষত, অক্ষয় ও তাঁর হায়াতুন্নবীর কার্যক্রম পরিচালনার দলীল চমৎকারভাবে  উপস্থাপন করেছেন।

 সর্বশেষ, যিয়ারতে মদীনা অধ্যায়ে ২৭ টি কলামে প্রিয়নবীর শহর মদীনা যিয়ারতের গুরুত্ব তুলে ধরেছেন লেখক। 

বইটির শেষপ্রান্তে এসে আখেরী ফরিয়াদ লিখে লেখক বইটির সমাপ্তি টানেন। 

উন্নত কাগজে, উন্নত মলাটে জেলবাধাঁই বইটির মূল্য রাখা হয়েছে মাত্র ৪৫০ টাকা। “রহমতে আলম”  গ্রন্থটি প্রকাশ করেছে আল-হুসাইন মিডিয়া। এটি  বাংলাভাষায় সীরাতগ্রন্থসমূহের মধ্যে এক অনন্য সংযোজন। আমি বিশ্বাস করি-সচেতন  পাঠক বইটি পাঠ করে নবীপ্রেমে উজ্জীবিত হবেন। অন্ধকার এই দুঃসময়ে খুঁজে পাবেন সত্যের এক দীপ্ত মশাল। 

লেখক মুহাম্মদ আকতার আল-হুসাইনের কলমযুদ্ধ আরো দুর্বার ও শানিতবেগে এগিয়ে চলুক। মহান আল্লাহ তাঁকে সুস্বাস্থ্য, নেক হায়াত ও দীর্ঘায়ু দান করুন। উম্মাহর খেদমতে আল্লাহ তাঁকে উৎসর্গিত করুন। আমিন।

লেখক:  সম্পাদক, মাসিক অভিযাত্রিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।