সবুজ প্রান্ত
৫ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারীর বাড়িতে দুর্ধর্ষ চুরি!

জকিগঞ্জ প্রতিনিধি : 

সিলেটের জকিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের গন্ধদত্ত গ্রামে কৃষি ব্যাংকের সাবেক কর্মচারী আব্দুল হান্নানের বাড়িতে জানালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

পরিবারের একমাত্র সদস্য স্ত্রীকে অসুস্থতার কারণে হাসপাতালে রেখে আব্দুল হান্নান গত ২৯ আগস্ট বাড়ি থেকে সিলেটে যান। দীর্ঘ চিকিৎসার পর গত ৪ সেপ্টেম্বর রাতে তিনি বাড়ি ফিরে দেখেন বসতঘরের সামনের দরজা বন্ধ থাকলেও দক্ষিণ পাশের কক্ষের জানালার গ্রীল ভাঙা। ভেতরে ঢুকে তিনি দেখতে পান, ঘরের জিনিসপত্র ছড়িয়ে–ছিটিয়ে আছে।

তল্লাশির পর তিনি জানতে পারেন, ঘর থেকে সহায়সম্পত্তির দলিলপত্র, মেয়েদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সনদপত্র, কিছু কাপড় এবং নগদ ১০ হাজার টাকা চুরি হয়ে গেছে।

এ প্রসঙ্গে আব্দুল হান্নান ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের পরিবারে আর কেউ থাকে না। আমি স্ত্রীর চিকিৎসার জন্য বাইরে থাকায় দুর্বৃত্তরা সুযোগ নেয়। দলিলপত্র ও সনদ হারিয়ে আমরা মারাত্মক সমস্যায় পড়লাম।”

ঘটনা সম্পর্কে জকিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাহাদুজ্জামান শাহেদ বলেন, “এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে। আমরা ইতোমধ্যে থানা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। পুলিশ যদি কঠোর পদক্ষেপ নেয়, আমরা সর্বাত্মক সহযোগিতা করব।”

তিনি আরও বলেন, “জনগণ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। আমরা আশা করি, জকিগঞ্জ থানা পুলিশ দ্রুত চোরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১০

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১১

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১২

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৩

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৪

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৫

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৬

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৭

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৮

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৯

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।