সবুজ প্রান্ত
৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে শিক্ষা অফিসার বদলি ও পাঁচ শিক্ষকের অবসর উপলক্ষে বিদায়ী সংবর্ধনা

জকিগঞ্জ প্রতিনিধি :

জকিগঞ্জ উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জুবায়ের আহমদ-এর বদলি এবং বারহাল ইউনিয়নের পাঁচজন শিক্ষকের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারহাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ছালিকুর রহমান এবং সঞ্চালনা করেন কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল আহমদ। কুরআন থেকে তিলাওয়াত করেন অষ্টম শ্রেণির শিক্ষার্থী কিবরিয়া আহমদ এবং গীতা পাঠ করেন বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজিত পাল। স্বাগত বক্তব্য দেন নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল হক।

প্রধান অতিথি ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম মিয়া।
সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ জুবায়ের আহমদ, মধ্যখিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নেজাম উদ্দিন এবং পরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজমুল ইসলাম লস্কর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহীদ তাপাদার, বালিটেকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা বেগম, মকদ্দস মাজেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিভাষ কুমার রায়, চক কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, শিক্ষানুরাগী ইশতিয়াক আজিম চৌধুরী জনি এবং শাহগলী আদর্শ শিশু বিদ্যানিকেতনের প্রিন্সিপাল সাইফুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন কোনাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক গোলাম মোস্তফা, বারাকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকেয়া খাতুন, পরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক খাদিজা বেগম, শিক্ষানুরাগী শেখ আব্দুল লতিফ মাসুম, জয়বুল আহমদ চৌধুরী, শাহ জাহান চৌধুরীসহ বারহাল ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিদায়ী অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।