সবুজ প্রান্ত
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট-জকিগঞ্জ সড়কে ২ অক্টোবর থেকে আধুনিক এসি বাস সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিনের প্রত্যাশিত আধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস সার্ভিস চালু হতে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়কে। আগামী ২ অক্টোবর ২০২৫ থেকে সিলেট বাস ও মিনিবাস মালিক সমিতির উদ্যোগে এ সার্ভিস চালু হবে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রীদের জন্য আরামদায়ক, ঝামেলামুক্ত ও নিরাপদ ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিদিন নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী সিলেট থেকে জকিগঞ্জ ও জকিগঞ্জ থেকে সিলেটগামী এসি বাস চলাচল করবে।

সম্প্রতি সিলেট-জকিগঞ্জ বাস মালিক সমিতি ও যাত্রী অধিকার পরিষদের যৌথ সভায় এ সার্ভিসের ভাড়া, স্টপেজ ও সময়সূচি নির্ধারণ করা হয়। আলোচনার ভিত্তিতে সিলেট থেকে জকিগঞ্জ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ২৪০ টাকা

সভায় উপস্থিত ছিলেন যাত্রী অধিকার পরিষদের সভাপতি এস এম পারভেজ, সিলেট বাস মালিক সমিতির সভাপতি আব্দুল গণি চৌধুরী, ভারপ্রাপ্ত সভাপতি আজিজুর রহমান রঞ্জু, বিচার কমিটির সভাপতি নজরুল ইসলামসহ উভয় সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

সময়সূচি (এসি বাস সার্ভিস)

জকিগঞ্জ থেকে সিলেট: সকাল ৭:৩০, ৮:৪৫, দুপুর ১১:৩০, ২:২০ ও বিকাল ৫:০০।

সিলেট থেকে জকিগঞ্জ: সকাল ৭:৫০, ১০:৫০, দুপুর ২:০০, বিকাল ৪:২০ ও ৬:০০।

স্টপেজ: বাবুর বাজার, কালিগঞ্জ, আটগ্রাম, সড়কের বাজার ও সিলেট।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এ সড়কে উন্নতমানের পরিবহন সেবার দাবি ছিল। অবশেষে এ উদ্যোগ বাস্তবায়ন হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

টিকিট বুকিং: https://www.kmitpark.com/zbusticket/

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।