সবুজ প্রান্ত
৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে নির্ঝরের মেধা নির্বাচনী পুরস্কার বিতরণী


জেসমিন মনসুর, মৌলভীবাজার 

মৌলভীবাজার জেলার শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন নির্ঝর মেধা প্রকল্প আয়োজিত ৩৪তম মেধা নির্বাচনী পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৩০ আগস্ট শনিবার সকাল ১১টায় মৌলভীবাজার পৌর মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও আনন্দঘন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্ঝরের সভাপতি প্রফেসর ড. মো. ফজলুল আলী। প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর মো. আনেয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. আবু ইউসুফ মো. শেরউজ্জামান, নির্ঝরের সহ-সভাপতি প্রফেসর রফি আহমেদ চৌধুরী, প্রফেসর মো. সেলিম ও প্রফেসর সৈয়দ মো. মহসিন।

নির্ঝরের যুগ্ম সম্পাদক মান্নান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুরাইয়া বেগম চৌধুরী। আলোচনায় অংশ নেন যুগ্ম সম্পাদক ইয়াকুব তাজুল, মৌলভীবাজার মহিলা কলেজের অধ্যক্ষ শাহ গিয়াস উদ্দিন, দি ফ্লাওয়ারস কে.জি. অ্যান্ড হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. লোকমান মিয়া, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আব্দুল বাছিত, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আমিনুল ইসলাম, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা অপরাজিতা রায়, আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মুজিবুর রহমান, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা সৈয়দ এহসানা রহমান ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির প্রচার সম্পাদক শরীফ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখে। পরে অতিথিবৃন্দ ৯৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদপত্র ও নির্ঝরের ম্যাগাজিন তুলে দেন। এবারের সেরা প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয় আনন্দ বিদ্যাপীঠ, কুলাউড়া এবং সেরা মাধ্যমিক বিদ্যালয় নির্বাচিত হয় দি ফ্লাওয়ারস কে.জি. অ্যান্ড হাই স্কুল

এদিকে বৃটেন থেকে নির্ঝর মেধা প্রকল্প ইউকের চিফ কো-অর্ডিনেটর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর এক শুভেচ্ছা বার্তায় অনুষ্ঠানের সফল আয়োজনের সঙ্গে যুক্ত সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক করুণাময় রায়, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি প্রফেসর ফয়জুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আনকার আহমদ, প্রবাসী সমন্বয়ক ফয়জুর রহমান কয়সরসহ প্রয়াত সকল সদস্যকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি সংগঠনের অগ্রযাত্রায় দেশে-বিদেশে সকল মৌলভীবাজারবাসীর সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১০

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১১

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১২

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৩

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৪

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৫

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৬

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৭

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৮

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।