সবুজ প্রান্ত
৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতকে জনপ্রিয় করতে হবে: ডিসি ইসরাইল হোসেন

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, “আপনারা চাইলে ইউনিয়নকে সুশাসনের মাধ্যমে পরিচালনা করতে পারেন। গ্রাম আদালত সেবা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ সৃষ্টি করতে হবে। নিম্নবিত্ত জনগণ যাতে গ্রাম আদালত সম্পর্কে জানতে পারে, সে জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালানো জরুরি।”

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও বলেন, “সাধারণ মানুষ যাতে গ্রাম আদালতে সঠিক বিচার পায়, তা নিশ্চিত করতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে বিচার দ্রুত সম্পন্ন হয়—এ জন্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে সঠিক বিচার না হলে মানুষ সাধারণ আদালতের দ্বারস্থ হয়, এতে মামলার সংখ্যা বাড়ে এবং বিচার প্রক্রিয়া ব্যাহত হয়। এ সমস্যার সমাধানের একমাত্র উপায় হলো ব্যাপক প্রচার-প্রচারণা ও চেয়ারম্যানদের নিরপেক্ষ ভূমিকা।”

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার উপপরিচালক (ভারপ্রাপ্ত) মোসা. শাহীনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আসিফ মহিউদ্দীন পিপিএম।

অনুষ্ঠানে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ডিস্ট্রিক্ট ম্যানেজার শওকত হাসান পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কার্যক্রম উপস্থাপন করেন।

এছাড়া বক্তব্য রাখেন প্রকল্পের মূল্যায়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা সমন্বয়কারী তাহমিনা পারভিন, দৈনিক রূপালী বাংলাদেশের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. শাহজাহান মিয়া, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো. মাহবুবুর রহমান রাহেল এবং যুগান্তরের প্রতিনিধি হোসাইন আহমদ। সভায় জেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়াইনঘাটে ফেসবুকে সাবেক ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল,তদন্তে পুলিশ

নজিরবিহীন সম্পদের মালিক সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার

জকিগঞ্জ তালামীযের সম্মেলনে প্রধান অতিথিকে বাধা দেওয়ার চেষ্টা করেন ওসি (তদন্ত) সুজন মিয়া

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের নিয়ে হাওরে এমপির মিলনমেলা

ক্যান্সারে আক্রান্ত দোয়ারাবাজারের আব্দুল মজিদের বাঁচার আকুতি, প্রয়োজন সহায়তা

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জানাজা বিকেল ৪টায় কানাইঘাট তালবাড়ী জামেয়া মাদ্রাসায়

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক

সিলেট-৫ আসনের সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল 

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

​শাহজালাল ও শাহপরান মাজারে আয়-ব্যয়ের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ, তদারকিতে প্রশাসন

১০

আবারও সিলেটে ভূমিকম্প অনুভূত

১১

জকিগঞ্জের কসকনকপুর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে র‍্যালি ও বার্ষিক ক্যাম্পেইন

১২

সিলেট বিভাগের সেরা ওসির স্বীকৃতি পেলেন বড়লেখা থানার মনিরুজ্জামান

১৩

সালমান শাহের দেহাবশেষ তৃতীয়বার কবর থেকে তোলার অনুমতি আদালতের

১৪

দোয়ারাবাজারে মেম্বার হামিদের গাফিলাতির কারণে বৈঠাখাই ক্লিনিকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

১৫

রাজনৈতিক মতভেদ ভুলে উম্মাহর কল্যাণে কাজ করার আহ্বান হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর

১৬

বড়লেখায় আগামীকাল আসছেন মুফতি ফয়জুল করীম

১৭

তালামীযে ইসলামিয়াকে সমাজের নৈতিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে তোলার আহ্বান আল্লামা হুছামুদ্দীন চৌধুরীর

১৮

জকিগঞ্জে আজ বড় অসহায় অবস্থায় প্রোগ্রাম করতে হচ্ছে, প্রশাসন কেন বাধা দিচ্ছে? —সাবেক এমপি হুছামুদ্দীন চৌধুরী

১৯

অবশেষে ৫৩ কোটি টাকায় মরণফাঁদ থেকে আধুনিক রূপ পাচ্ছে শেওলা-জকিগঞ্জ সড়ক

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।