সবুজ প্রান্ত
২৯ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিজিটাল প্রতারণার নতুন কৌশল: সরকারি কর্মকর্তা সেজে শিক্ষকদের ফাঁদে ফেলল প্রতারক



সরকারি কর্মকর্তা পরিচয়ে ফুলতলী মাদরাসায় প্রবেশ করে শিক্ষকদের ফাঁদে ফেলেছে এক প্রতারক। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর প্রতিনিধি দাবি করে তিনি শিক্ষকদের সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দেন এবং পরে প্রতারণার মাধ্যমে দামী প্রোডাক্টের নামে সাধারণ চাকতি বিক্রি করেন।
ঘটনাটি ঘটেছে সিলেটের জকিগঞ্জ উপজেলার বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসায়।
মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী ফুলতলী জানান, ভদ্রবেশী ওই ব্যক্তি প্রথমে পরিচয় দেন বিপিসি থেকে আসা কর্মকর্তা হিসেবে। শিক্ষকদের আস্থা অর্জনের জন্য তিনি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণ ও প্রতিকার বিষয়ে সচেতনতামূলক বক্তৃতা দেন এবং পরে একটি বিশেষ চাকতি দেখিয়ে দাবি করেন এটি বিপিসির নিজস্ব প্রোডাক্ট। প্রতারণার অংশ হিসেবে তিনি চাকতিটি মাদরাসায় একটি উপহার দেন এবং আরও কিনতে চাইলে প্রতি পিস ১০০ টাকা দাম নির্ধারণ করেন।
শিক্ষক ও কর্মচারীরা নগদ অর্থ দিয়ে চাকতি কিনলেও পরে দেখা যায় তার ব্যাগে অস্বাভাবিকভাবে অনেক চাকতি মজুত রয়েছে। এতে সন্দেহ হলে তাকে প্রশ্ন করা হয়। তার কাছে ভিজিটিং কার্ড বা সরকারি কাগজপত্র কিছুই ছিল না। শুধু কোমরে ঝোলানো একটি কিউআর কোড সম্বলিত আইডি কার্ড দেখিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেন।
পরবর্তীতে শিক্ষকেরা চাকতিটি সাধারণ চুলায় ব্যবহার করে দেখেন যে এটি সম্পূর্ণ নকল—চাকতি গরম হয়ে যায় এবং লোহার তারগুলো কালো হয়ে পড়ে। পরে তাকে আবার ফিরিয়ে আনা হলে জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি স্বীকার করেন।
স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে তাকে পুলিশে না দিয়ে সতর্ক করে পাঠানো হয়। 
তিনি এ ধরনের প্রতারক থেকে সবাইকে সতর্ক করে আরো বলেন, সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে কেউ এ ধরনের প্রশিক্ষণ বা পণ্য বিক্রি করতে এলে অবশ্যই যথাযথ যাচাই-বাছাই করতে হবে এবং সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে হবে।
সহকারী অধ্যাপক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী বলেন, “আমরা চাই না অন্য কোনো প্রতিষ্ঠান বা শিক্ষক-কর্মচারী এ ধরনের প্রতারণার শিকার হোক। দয়াময় আল্লাহ আমাদের সকলকে ছদ্মবেশী প্রতারকদের হাত থেকে হেফাজত করুন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১০

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১১

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১২

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৩

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৪

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৫

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৬

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৭

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৮

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৯

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।