সবুজ প্রান্ত
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তের মানুষের কথা বলবে সীমান্ত জার্নাল : জকিগঞ্জে সাংবাদিকদের সাথে মিষ্টিমুখ

জকিগঞ্জ প্রতিনিধি ::

সিলেটের সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জে যাত্রা শুরু করেছে নতুন অনলাইন নিউজ পোর্টাল “সীমান্ত জার্নাল”। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মিষ্টিমুখের আয়োজনের মধ্য দিয়ে এ যাত্রা উদযাপন করা হয়।

পোর্টালের পরিচালক হাবিবুল্লাহ মিসবাহ জানান, “সীমান্ত অঞ্চলের অবহেলিত প্রান্তিক মানুষের খবর, সংস্কৃতি, সংলাপ ও সম্ভাবনার গল্পকে বিশ্বের দরবারে তুলে ধরা—এই পোর্টালের মূল লক্ষ্য।”

শুরুতেই পাঠকদের ভালোবাসায় স্বল্প সময়ে এক হাজার ফলোয়ার অর্জন করেছে সীমান্ত জার্নাল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন—

“সীমান্ত জার্নাল জকিগঞ্জের মুখপাত্র হয়ে উঠুক এবং স্থানীয় সাংবাদিকতায় নতুন দিগন্ত উন্মোচন করুক।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক, দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিনিধি আব্দুল মুকিত, সাপ্তাহিক জকিগঞ্জের ডাকের নির্বাহী সম্পাদক তারেক আহমদ, কালেরকণ্ঠের প্রতিনিধি আজাদুর রহমান, দৈনিক জনবানীর প্রতিনিধি আহমদ আল মনজুর, দৈনিক বিকাল বার্তার প্রতিনিধি আব্দুশ শহীদ শাকির, দৈনিক জাগ্রত সিলেটের প্রতিনিধি আহমদ হোসাইন আইমান, দৈনিক সবুজ সিলেটের প্রতিনিধি সাইফুর রহমান, জকিগঞ্জ টিভির এডিটর জেএফ চৌধুরী ফাহিম, তাহসিন বিডির সম্পাদক মাহতাব উদ্দিন ও দৈনিক আলোকিত সিলেটের প্রতিনিধি তানিম আহমদ প্রমুখ।

তারা নতুন এ অনলাইন নিউজ পোর্টালের সার্বিক সফলতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

কানাইঘাটে ৫ লাখ ২০ হাজার টাকার ভারতীয় সিগারেট ও টায়ার জব্দ, গ্রেপ্তার ১

৪৫ বছর পলাতক থাকার পর গ্রেফতার জিয়া হত্যা মামলার আসামি মেজর (অব.) মোজাফফর

ঢাকা-সিলেট রেলপথে যুক্ত হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

১০

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

১১

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

১২

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৩

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১৫

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১৬

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৭

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৮

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৯

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।