সবুজ প্রান্ত
২৫ সেপ্টেম্বর ২০২৫, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে পারিবারিক নিরাপত্তা সংকট : প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সংবাদ সম্মেলন


জকিগঞ্জ প্রতিনিধি :
জকিগঞ্জ উপজেলার বিলেরবন্দ গ্রামের এমাদ উদ্দিন তার পরিবারের নিরাপত্তা ও যাতায়াতের অধিকার রক্ষায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আজিজিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, স্থানীয় একটি পক্ষের প্রভাব ও বিরোধকে কেন্দ্র করে তাদের পরিবার দীর্ঘদিন ধরে অযথা হয়রানির শিকার হচ্ছে।
এমাদ উদ্দিন জানান, প্রায় ১৫ বছর ধরে তারা নিজস্ব ক্রয়কৃত জমির ওপর নির্মিত রাস্তা ব্যবহার করে আসছেন। কিন্তু প্রতিবেশী লিটন আহমদ নিয়মিত মামলা-মোকদ্দমা ও মাদকাসক্তদের আড্ডার মাধ্যমে এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করেন। পারিবারিক নিরাপত্তার স্বার্থে দেয়াল নির্মাণ করলে তা ভেঙে ফেলার হুমকিও দেওয়া হয়।
তিনি বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক বৈঠকে সিদ্ধান্ত হয় লিটন আহমদ পুরনো রাস্তা ব্যবহার করবেন। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতেও বিকল্প রাস্তা নির্মাণ ও আর্থিক সহায়তার ভিত্তিতে সমঝোতা হয়। কিন্তু এর পরদিনই (২৪ সেপ্টেম্বর) কোনো নোটিশ ছাড়াই উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড ও পুলিশ তাদের মালিকানাধীন দেয়ালের চার থেকে পাঁচ ফুট ভেঙে দেন।
এমাদ উদ্দিন অভিযোগ করেন, এসিল্যান্ড এসময় প্রকাশ্যে নানা ধরনের হয়রানির হুমকি দেন এবং জেলা প্রশাসকের নির্দেশের কথা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা প্রশাসনের কাছে পরিবার ও সন্তানদের নিরাপত্তা চাই, নিরপেক্ষ ভূমিকা চাই। কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই আমাদের ব্যক্তিগত সম্পত্তি ভেঙে ফেলা হয়েছে—এর সঠিক তদন্ত চাই।”
তিনি আরো অভিযোগ করেন, গতকাল প্রশাসনের উপস্থিতিতে এসিল্যান্ড যেটুকু দেয়াল ভেঙ্গে এসেছিলেন রাতে তারা দ্বিগুন অংশ ভেঙে দিয়েছে। এমনটা ধারনা আমাদের ছিল, তারা প্রশাসনকে ব্যবহার করে আমাদের পুরো সম্পত্তির ক্ষতি সাধন করতে পারে।
তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের বিবেকবান মানুষের প্রতি হস্তক্ষেপের আহ্বান জানান।
এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস জানান, কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে দেয়াল নির্মান করতে হলে পৌরসভার পূর্বানুমতি নিতে হয়। এ ক্ষেত্রে তারা কোন অনুমতি না নিয়ে দেয়াল নির্মান করে জনদূর্ভোগ সৃষ্টি করেছে। আমরা তাদেরকে নোটিশ দিবো, তবে আপাতত জনদূর্ভোগ কমাতে ঐ দেয়ালের কিছু অংশ ভেঙে দেয়া হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১০

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১১

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১২

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৩

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৪

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৫

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

১৬

বাংলাদেশে কেবল সংশোধন নয়, প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হতে হবে: বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী

১৭

সিলেটের নতুন ডিসি মু. রেজা হাসান, কাটল প্রশাসনিক শূন্যতা

১৮

জকিগঞ্জে বিজিবি ও র‍্যাবের যৌথ অভিযান, ওয়ান শুটার গান ও বিস্ফোরক উদ্ধার

১৯

তাহিরপুরে হাওরে কয়লাবাহী নৌকায় কাজ করার সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।