সবুজ প্রান্ত
৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটের উন্নয়নে আলেম সমাজের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন — জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক :

সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেছেন, “দেশকে এগিয়ে নিতে সকলের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। ওলামায়ে কেরামগণের অবস্থান জনগণের সবচেয়ে কাছাকাছি। সমাজের নৈতিক উন্নয়নে আলেম-ওলামা ও ইমামদের ভূমিকা অত্যন্ত মূল্যবান ও কার্যকর। সত্য ও ন্যায়ের কথা নির্ভীকভাবে উচ্চারণ করতে হবে।”

তিনি সৎ ও স্বল্প আয়ে সন্তুষ্ট থেকে দায়িত্ব পালনকারী আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সকল সুখ-দুঃখে আমি আপনাদের পাশে আছি। সিলেটের উন্নয়নে আপনারা উদার চিত্তে এগিয়ে আসুন।”

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলেম-ওলামাদের সাথে বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় অংশগ্রহণকারী ওলামায়ে কেরাম নবনিযুক্ত জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে সিলেটের নানাবিধ সমস্যা ও সম্ভাবনার বিষয়ে খোলামেলা আলোচনা করেন এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে একাধিক দাবি-দাওয়া উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সাথে দুর্ব্যবহার বন্ধ,

নগরীতে চুরি-ছিনতাই রোধ,

ক্বীন ব্রিজে হকারদের দখল বন্ধ,

শাহজালাল ও শাহপরান (রহ.) দরগাহ এলাকায় অনৈতিক কার্যকলাপ প্রতিরোধ,

মাজারের আয়-ব্যয়ের সুষ্ঠু হিসাব গ্রহণ ও জনকল্যাণে ব্যবহার,

অযৌক্তিকভাবে ইমামদের চাকরিচ্যুতি বন্ধ,

সিলেট সদর হাসপাতালের সেবার মানোন্নয়ন,

কুমারগাঁও এলাকায় জুয়ার আসর প্রতিরোধ,

মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত বাস্তবায়ন।

এছাড়া তারা সিলেটের চিকিৎসা খাতের উন্নয়ন, নগরীর আবাসিক হোটেলে অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধ, ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা, মসজিদ-মন্দিরভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা চালু, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ, প্রাথমিক স্তরে গান ও ট্রান্সজেন্ডার শিক্ষক নিয়োগ বন্ধ, কলেজ পর্যায়ে ইসলামিক স্টাডিজের শূন্যপদ পূরণ, পাহাড় ও টিলা কাটা বন্ধ, ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালুসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন।

আলেম সমাজ জেলা প্রশাসককে অনুরোধ করেন যেন তিনি প্রতি শুক্রবার বিভিন্ন মসজিদে জুমার নামাজে অংশগ্রহণ করে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন।

সভায় উপস্থিত ছিলেন—ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপপরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মুশতাক আহমদ খান, শাহজালাল জামেয়া ইসলামিয়া পাঠানটুলার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী, হযরত শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া কামিল (এম.এ) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, জাতীয় ইমাম সমিতি মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব, সহসভাপতি মাওলানা আশরাফ আলী মিয়াজানি, জেলা সভাপতি এডভোকেট মাওলানা এহসান উদ্দিন, কালেক্টরেট জামে মসজিদের খতীব মাওলানা শাহ আলম, কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ, দারুল হুদা মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান, দারুল আজহার মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মনজুরে মাওলা, কুদরত উল্লাহ জামে মসজিদের খতীব মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ, সিলেট আইডিয়াল মাদরাসার প্রিন্সিপাল ড. এ এইচ সুলাইমান, শাবিপ্রবি জামে মসজিদের খতীব মাওলানা মুতিউর রহমান, লেখক ও গবেষক মাওলানা শামসীর হারুনুর রশীদ, দরগাহ মাদরাসার উস্তাদ মুফতি রশিদ আহমদ এবং দারুস সালাম মাদরাসার উস্তাদ মাওলানা নেয়ামতুল্লাহ খাসদবরী।

এছাড়াও সিলেটের বিভিন্ন এলাকার শতাধিক প্রতিনিধিত্বশীল ওলামায়ে কেরাম প্রাণবন্ত এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসক সারওয়ার আলম আলেমদের উত্থাপিত দাবির বিষয়ে আশু পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন এবং বলেন, “সিলেটের সার্বিক উন্নয়নে প্রশাসনের পাশাপাশি আলেম সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

কানাইঘাটে এনসিপির গণসংযোগে আসছেন কেন্দ্রীয় নেতারা

১০

সিলেট-জকিগঞ্জ সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মুদি দোকানির

১১

জকিগঞ্জে বিশ্বকাপ খেলা দেখার সময় চিৎকার করায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন

১২

তাহিরপুরে বড়ছড়া আমদানি কারক সমিতির সেক্রেটারি কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১৩

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ইরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন

১৪

মধ্যপ্রাচ্যে প্রাণ হারানো কানাইঘাটের ৫ প্রবাসীর মরদেহ ফিরল সিলেটে

১৫

জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

১৬

সিলেটে হারানো ৬৮টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

১৭

‎গোয়াইনঘাটে নৌকা চুরির অভিযোগে যুবককে তুলে নিয়ে চোখ উপড়ে ফেলার অভিযোগ

১৮

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে বিনামূল্যে গাভী বিতরণ

১৯

খুনি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে : জুড়ীতে নাসির উদ্দিন পাটোয়ারী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।