সবুজ প্রান্ত
২২ এপ্রিল ২০২৫, ২:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রারাই: ঐতিহ্যবাহী একটি গ্রামের অবহেলিত বাস্তবতা

জুবায়ের আহমদ ::
সিলেটের জকিগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী গ্রাম রারাই। শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞানচর্চায় এই গ্রামের রয়েছে গৌরবময় ইতিহাস। গ্রামের শিক্ষার হার প্রায় ৯৮%। এখানেই জন্ম নিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস ও সংযুক্ত আরব আমিরাতের উম্মুল কুয়াইন কোর্টের সাবেক বিচারক আল্লামা হাবিবুর রহমান (রহ.), সাবেক গ্রাম সরকার ও প্রখ্যাত চিকিৎসক মরহুম ডা. ফরিদ উদ্দিন, কিংবদন্তী আদর্শ প্রধান শিক্ষক মরহুম আব্দুল জলিল স্যার, পাকিস্তানের শীর্ষস্থানীয় আলেম বিশ্ববিখ্যাত দারুল উলূম করাচীর মুফতি আবুল মান্নান, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার আব্দুল হান্নান, জকিগঞ্জ লেখক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি আব্দুল আউয়াল হেলাল, প্রবাসী সাংবাদিক আব্দুল খালিক তাপাদার প্রমুখ।
এই গৌরবময় ইতিহাসের বিপরীতে রারাই আজ দাঁড়িয়ে আছে চরম অবহেলার চিত্র হয়ে। গ্রামের প্রধান সড়কটি দীর্ঘ ২২ বছর ধরে আইডি জটিলতায় পড়ে রয়েছে অরক্ষিত ও চলাচলের অনুপযোগী হয়ে। বর্ষাকালে সড়কটি পরিণত হয় কর্দমাক্ত এক দুঃসহ অভিজ্ঞতায়।
আরও ভয়াবহ সংকট দেখা দিয়েছে গ্রামের দক্ষিণ পাশে অবস্থিত কুশিয়ারা নদীর ভাঙনে। সীমান্তঘেঁষা এই নদী আজ প্রতিনিয়ত গিলে খাচ্ছে ফসলি জমি, বাড়িঘর ও রাস্তা। ২০২২ ও ২০২৪ সালের ভয়াবহ বন্যায় রারাই গ্রামের মানুষ ভেসে যায় দুর্ভোগের স্রোতে। দুঃখজনকভাবে এখনো ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও বাঁধ মেরামত হয়নি।
জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তা ও পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিই এই সমস্যাগুলোর মূল কারণ বলে স্থানীয়দের অভিযোগ। বাধ্য হয়ে এলাকাবাসী নিজেরা চাঁদা তুলে স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ নির্মাণে হাত দিয়েছে।
রারাই গ্রামের এই সংকটময় বাস্তবতা শুধু একটি গ্রামের নয়—এটি গোটা অঞ্চলের উন্নয়ন পরিকল্পনার ব্যর্থতা। যথাযথ পরিকল্পনা ও জনপ্রতিনিধিদের সদিচ্ছা থাকলে, এই ঐতিহ্যবাহী গ্রাম আবারও ফিরতে পারে তার প্রাপ্য মর্যাদায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১০

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১১

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১২

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৩

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৪

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৫

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৬

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৭

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৮

বিমানবন্দর থেকে ফিরে গেলেন নতুন ডিসি, সিলেটে যোগদান আটকে আছে কোথায়? ‎

১৯

গোয়াইনঘাটে অনলাইন প্রেস ক্লাবের সঙ্গে নবাগত ওসির মতবিনিময়, পরে বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।