সবুজ প্রান্ত
২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বনাথে আব্দুল হান্নান ও নিরুন বেগম মেধাবৃত্তির পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিশ্বনাথ প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ২য় মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানটি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বৃত্তি বাস্তবায়ন কমিটির সভাপতি সুহেল মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফয়সল আহমদ সোবাহদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেটের জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ হাসমত উল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথের আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা মোহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, বিশ্বনাথ উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আব্দুল হামিদ, আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের সহসভাপতি মোহাম্মদ আব্দুল মতিন সফি, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সভাপতি গোলাম রব হাসনু, লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য আবুল কালাম।

বক্তারা শিক্ষার মানোন্নয়নে আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম মেধাবৃত্তির আয়োজন করায় এর সাথে সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘আগামিদিনেও যেন এ আয়োজন অব্যাহত থাকে। আরও বৃহৎ পরিসরে এটা আয়োজন করলে এলাকার শিক্ষার্থীরা অনেক বেশি উপকৃত হবে। তারা অনেক কিছু শিখবে এবং আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে তারা অগ্রণী ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠক গিয়াস উদ্দিন সাদী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদস্য কামরুল আশিকী, খাজাঞ্চী একাডেমির পরিচালনা পরিষদের সদস্য, সংবাদকর্মী মোস্তাক আহমদ মোস্তফা, বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য জিয়াউর রহমান ও শিক্ষার্থী হোসাইন আহমদ রাহী।

শুরুতে কুরআন তেলাওয়াত করেন রায়হান আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন শিক্ষিকা রেশমা বেগম।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাজাঞ্চি একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জেরিন বেগম, প্রধান শিক্ষক আরাফাত হোসেন, সহকারী শিক্ষক আবু ইসহাক, প্রবাসী জবির আহমদ নাজমুল, খাজাঞ্চী একাডেমি এন্ড উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আলামিন, আব্দুল্লাহ আল মামুন।

উল্লেখ্য, গত বছরের ৩০ নভেম্বর ২০টি প্রাথমিক বিদ্যালয়, ৯টি কিন্ডারগার্টেন ও ৩টি ইবতেদায়ী মাদ্রাসাসহ ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০জন শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠিত হয় আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ২য় মেধাবৃত্তি পরীক্ষা। বৃহস্পতিবারের অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে ৫টি ট্যালেন্টপুল, ১০টি সাধারণ ও ১৫টি বিশেষ বৃত্তি বিতরণ করা হয়।

বৃত্তি পরীক্ষা বাস্তবায়ন ও সফল করায় বাস্তবায়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল সদস্য ও এর সাথে সংশ্লিষ্ট সকল এবং এলাকবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার অভিযানে ১১৬ জন গ্রেপ্তার

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী জসিমের মৃত্যু

দোয়ারাবাজারে ৩৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায়

দুর্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ আন্তঃশিক্ষা বোর্ডের

অসুস্থ এমপি কামরুজ্জামান কামরুলের সুস্থতার জন্য দোয়া চাইলেন মো: খসরুল আলম

ঢাকায় চাকরির পরীক্ষা দিয়ে ফেরা হলো না জকিগঞ্জের রাজনের, রেললাইনের পাশে মিলল মরদেহ

সিলেটে বিমানের আসন থেকে নামিয়ে যুক্তরাজ্যগামী নারীকে গ্রেপ্তার করল পুলিশ

বন্যা ও দুর্যোগ মোকাবিলায় সিলেটসহ ১১ জেলায় বিজিবি মোতায়েন

শাহজালাল (রহ.) মাজারে ১৮ দিনে মিলেছে ৪৭ লাখ টাকা, সঙ্গে সোনা ও বিদেশি মুদ্রা

১০

১৪ বছর পর কানাইঘাট উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা, আনন্দ মিছিল ‎

১১

পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

১২

‎২৬ দিনেও মেলেনি জকিগঞ্জের নিখোঁজ কিশোর ইমরানের সন্ধান

১৩

কানাইঘাটে গৃহবধূর আত্মহত্যা, লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

১৪

মৌলভীবাজারে নদীভাঙনের আতঙ্কে ঘর ছাড়ে পরিবার, বন্যায় আটকা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১৫

সিলেট বিভাগের চার জেলাতেই বাড়ছে নদ-নদীর পানি,বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ এলাকা

১৬

পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে আকস্মিক বন্যার শঙ্কা, প্রস্তুত ৫৩৭ আশ্রয়কেন্দ্র

১৭

জকিগঞ্জ হাসপাতাল পরিদর্শনে প্রতিনিধি দল

১৮

সুরমার ভাঙনে আতঙ্কে জকিগঞ্জের মানিকপুর : ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়, উদ্বেগে নদীপাড়ের মানুষ

১৯

শ্রীমঙ্গলে শতদল পরিবারের বার্ষিক আনন্দভ্রমণ, কর্মী মূল্যায়ন, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।