সবুজ প্রান্ত
১৮ ডিসেম্বর ২০২৪, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেটে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

সিলেট নগরীর চালিবন্দর এলাকায় রহস্যজনকভাবে মারা গেছেন এক দম্পতি। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে বাসা থেকে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার আবদুল মজিদের ছেলে রুবেল আহমদ (৩০) এবং তার স্ত্রী ফেঞ্চুগঞ্জের দনারাম গ্রামের আবদুল আলীর মেয়ে রাজনা বেগম (২৬)।

রুবেলের মা জানান, রাজনা কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। বুধবার সকালে বাড়ির উঠান পরিষ্কার করার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এরপর রুবেলও অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

তবে রাজনার পিতা দাবি করেছেন, তার মেয়ে সুস্থ ছিলেন এবং কয়েকদিন আগেও পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনি এই মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে সন্দেহ করছেন।

স্থানীয়রা জানান, রুবেল নিজেকে হিজড়া পরিচয় দিতেন এবং হিজড়া দলের সঙ্গে চলাফেরা করতেন। যদিও তার দুটি সন্তান রয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন বা আত্মহত্যার আলামত পাওয়া যায়নি। বর্তমানে মরদেহ সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।”

উবেদুল্লাহ তালুকদার : সবুজ প্রান্ত ডটকম

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক সড়কে অবাধে গবাদিপশু, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

১০

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১১

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১২

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১৩

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৪

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৫

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৬

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৭

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৮

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৯

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।