সবুজ প্রান্ত
৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে লতিফি হ্যান্ডসের ত্রাণ কার্যক্রম ও চিকিৎসা সেবা অব্যাহত

সমাজের অসহায় দুঃস্থ মানুষের সেবায় নিয়োজিত অনন্য প্রতিষ্ঠান লতিফি হ্যান্ডস। এটি গৃহহীন মানুষের ঘর নির্মাণ, অন্ধ আতুরদের সাহায্য প্রদান, টিউবওয়েল স্থাপন, এতিমদের ভরণ পোষণ, এবং তাদের কর্মসংস্থানের যোগান দেওয়ার কাজ করে। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষদের কাছে সেবা পৌঁছে দেয়। বিশেষত আগুন লেগে কারো বাড়ি পুড়ে গেলে ঘর নির্মাণ, বন্যায় কবলিত অসহায় মানুষের সেবায় পৌঁছে যায় লতিফি হ্যান্ডস। এরই ধারাবাহিকতায় ফেনী, কুমিল্লা ও নোয়াখালিতে আকস্মিক বন্যার গুরু থেকেই খাদ্য সামগ্রী বিতরণ করেছে এ সংস্থা।

ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় তালামীযে ইসলামিয়া ও লতিফি হ্যান্ডসের যৌথ টিম ২৪ আগস্ট থেকে ১সেপ্টেম্বর পর্যন্ত ৯দিন ব্যাপী ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে। এবার দ্বিতীয় দফায় ৩ সেপ্টেম্বর থেকে চাল, ডালসহ খাবার রান্নার বিবিধ উপকরণ বিতরণে লতিফি হ্যান্ডস কাজ করে যাচ্ছে। পাশাপাশি দুর্গতদের চিকিৎসা সেবা প্রদানে মেডিক্যাল ক্যাম্প চালু করেছে। সংস্থার জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী’র নেতৃত্বে এসকল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
মাওলানা গুফরান আহমদ চৌধুরী জানান, ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্পের পাশাপাশি সংস্থার পক্ষ থেকে পুনর্বাসন কার্যক্রমও পরিচালিত হবে।  তিনি দেশ ও বিদেশ থেকে যারা সহযোগিতা করেছেন এবং করছেন সকলকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী  ছাহেব কিবলাহ ফুলতলী (র.) তাঁর জীবদ্দশায় মানবসেবার যে ধারা চালু করেছিলেন লতিফি হ্যান্ডস তারই প্রাতিষ্ঠানিক রূপ। মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলীর তত্ত্বাবধানে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে এবং নিরলসভাবে মানবসেবার দায়িত্ব আঞ্জাম দিয়ে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১০

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

১১

১৯ বছর, ১৯ নম্বর জার্সি, ১৯ জুলাই—‘১৯’-এর জাদুতেই বিশ্বকাপ জয় মুসলিম ফুটবলার লামিন ইয়ামালের

১২

৩২ বছরের সেই অলিখিত ইতিহাসই কাঁদালো আর্জেন্টিনাকে

১৩

কানাইঘাট তালামীযের নতুন কমিটি, সভাপতি রেদওয়ান, সম্পাদক কামরুল

১৪

পাসপোর্টের পাতায় যুক্ত হচ্ছে জুলাই শহিদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের জলছাপ

১৫

জকিগঞ্জে অবৈধ বালু উত্তোলন রোধে মধ্যরাতে টাস্কফোর্স অভিযান

১৬

সিলেট-৫ আসনে বিএনপিকে বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না : শাম্মী আক্তার এমপি

১৭

জামায়াত সেক্যুলার দল, তাদের ইসলামের কোনো আইডিয়াই নেই: উবায়দুল্লাহ ফারুক

১৮

বিশ্বনাথে কাজের কথা বলে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ, মালিক কারাগারে

১৯

৭০০ বছর ধরে খাদেমরা মাজারে ডাকাতি করছে— ফাহিম আল্ চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।