সবুজ প্রান্ত
২২ অগাস্ট ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে হাসিনার ফাঁসি ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে জকিগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে জকিগঞ্জ পৌরসভা ছাত্রদলের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বাদ আছর জকিগঞ্জ ডাকবাংলো থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
পরে মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় এম.হক চত্বরে গিয়ে শেষ হয়।
জকিগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক জবরুল হোসেন ইমনের সভাপতিত্বে ও সদস্য সচিব মাহবুবুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক পারভেজ মোশাররফ, পৌর ছাত্রদলের সিনিয়র সদস্য সজীব আহমদ।
পথসভার শুরুতে কোরআনে পাক থেকে তেলাওয়াত করেন পৌর ছাত্রদের নেতা ইমরান আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন ফরহাদ হোসেন।
এসময় পৌর ছাত্রদলের সিনিয়র সদস্য আব্দুল্লাহ আল মামুন, সদস্য সাহেল আহমদ মনি, সাব্বির আহমদ, সমাপন বিশ্বাস, ওয়ার্ড ছাত্রদল নেতা আশরাফুজ্জামান রাদী, জামিল আহমদ মনির হোসেন, ফাহিম আহমদ, তানজিল আহমদ, ওয়াজেদ আহমদ, অরুণ বিশ্বাস, রুবেল আহমদ, শায়েক আহমদ, ওবায়েদ আহমদ, হাসান আহমদ, কামাল আহমদ, সারোয়ার হোসেন, ইসলাম উদ্দিন, সুজন আহমদ, দুলাল আহমদ, রিপন আহমদ, জুনেদ আহমদ, গিলমান আহমদ, মুস্তাক আহমদ, জীবান আহমদ, আব্দুল হালিম, আল আমিন আহমদসহ পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে আগত ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘ ১৫-১৬ বছর ধরে বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার, গুম, খুন চালিয়েছে আওয়ামী লীগ সরকার। আন্দোলনে নির্বিচারের ছাত্রদের হত্যা করা হয়েছে। আমরা শেখ হাসিনাসহ তার দোসরদের ফাঁসি চাই। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ষড়যন্ত্র চালাচ্ছে ভারত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বক্তারা বলেন, ভারত নদীতে বাঁধ দিয়ে বাংলাদেশে কৃত্রিম সংকট সৃষ্টি করে আসছে। ফলে বছরের অধিকাংশ সময় নদীগুলো পানিশূন্য থাকে। এতে অনেক নদী মৃতপ্রায়। এখন অসময়ে বাঁধ খুলে দিয়েছে। ফলে দেশ পানিতে ডুবে যাচ্ছে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে করছে ভারত। অবিলম্বে এই ভূ-অপরাজনৈতি বন্ধের দাবি জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে পাসের হারে সুনামগঞ্জ এগিয়ে, জিপিএ-৫ এ সিলেট

এসএসসিতে এক বছরে সিলেট বোর্ডের পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেটে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শন করলেন ইপসার প্রধান নির্বাহী

বিমানবন্দর থেকে সালমান শাহ হত্যা মামলার আসামি ডন গ্রেপ্তার

সিলেটে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশু আয়ানের মৃত্যু, আইসিইউ না পাওয়ার অভিযোগ মা-বাবার

নিত্যদিনের অশান্তি এড়াতে প্রেমিকের সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন স্বামী

দৈনিক ৫০০ টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ

বড়লেখায় ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ওসমানীনগরের বাস দুর্ঘটনা: নিহত ৯ জনের পরিচয় শনাক্ত, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর শুরু

টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিরাজগঞ্জের পর্যটকের মৃত্যু

১০

তাহিরপুরে কলেজ শিক্ষার্থীর উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

১১

পাঁচ বন্ধু মিলে ঘুরতে এসেছিলেন সিলেট, কফিনবন্দি হয়ে বাড়ি ফিরছেন সাইফুল

১২

সিলেটে অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণ শিল্পী পেহেলী ভৈরবীর

১৩

ওসমানীনগরে ইউনিক ও বেঙ্গল পরিবহনের সংঘর্ষ, নিহত ৯ আহত অন্তত ২৫

১৪

ফেসবুক অ্যাড পেমেন্টে যুক্ত হলো ‘বিকাশ

১৫

সিলেটে চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় জাকিরের ফাঁসি, ৫ লাখ টাকা জরিমানা

১৬

নয়াদিল্লিতে সাজাপ্রাপ্ত গণহত্যাকারী শেখ হাসিনাকে সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেওয়ায় ঢাকার তীব্র ক্ষোভ

১৭

বড়লেখায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

১৮

গোয়াইনঘাটে ১৭০ বোতল ভারতীয় ইস্কাফ কফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

১৯

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জকিগঞ্জে আলোচনা সভা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।