সবুজ প্রান্ত
২৫ অগাস্ট ২০২৪, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তোপের মুখে পদ ছাড়লেন দুই অধ্যক্ষ, দৌড়ে পালালেন প্রধান শিক্ষক

সিলেটে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দুই কলেজের অধ্যক্ষ। শিক্ষার্থীদের তোপেরমুখে দৌড়ে পালিয়েছেন আরেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। রোববার সিলেট নগরী ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজ ও কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় এবং গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ সরকারি কলেজে এ ঘটনা ঘটে।
পদত্যাগকারীরা হলেন ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হুসনে আরা বেগম ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরশাদ আলী। শিক্ষার্থীদের তোপেরমুখে স্কুল ছেড়ে পালানো শিক্ষকের নাম গৌরা ঘোষ। তিনি কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক।
জানা যায়, কয়েক দিন ধরে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ছাত্র-ছাত্রীরা আন্দোলন করে আসছেন।রোববার সকাল থেকে তার প্রকট আকার ধারন করে। সকাল থেকেই ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষকে তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখেন। পরে দুপুর ১২টার দিকে বাধ্য হয়ে হুসনে আরা বেগম অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি নেন।
এদিকে, ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মুখে ব্লু-বার্ড স্কুল এন্ড কলেজের অংকের শিক্ষক দীপক চৌধুরী বুলবুল ক্যাম্পাস থেকে দৌঁড়ে পালিয়ে যান। এসময় কিছু শিক্ষার্থী মারমুখি হলে অন্য ছাত্র-ছাত্রীরা তাকে আগলে রিকশায় তুলে দেন।
শিক্ষার্থীদের বক্তব্য অধ্যক্ষ হুসনে আরা বেগম ও শিক্ষক দীপক চৌধুরী বুলবুল আওয়ামী লীগপন্থী এবং তারা নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িত ছিলেন। তাই পরিস্থিতি বদলে যাওয়া এখন আর তারা এ শিক্ষাপ্রতিষ্ঠানে থাকতে পারবেন না।
এদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগের দাবীতে কয়েকদিন ধরে ছাত্র আন্দোলন চলছিল ঢাকাদক্ষিণ সরকারি কলেজেও। রোববার সকালে শিক্ষার্থীদের আন্দোলনে পদত্যাগ করেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এরশাদ আলী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

১০

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

১১

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১২

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১৩

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১৪

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৫

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৬

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৭

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৮

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৯

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।