সবুজ প্রান্ত
২ মার্চ ২০২৪, ১০:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি যুব সমাজকে ভালো চরিত্রের অধিকারী হতে হবে

জকিগঞ্জে সুরমা ব্লাড ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা 

জকিগঞ্জে তরুন সমাজকর্মীদের মানবিক সংগঠন সুরমা ব্লাড ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেছেন, স্বেচ্ছায় রক্তদাতারা রক্তদানের মাধ্যমে আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে এসে মানবিক মানুষ হয়ে ওঠেন। মুমূর্ষের জীবন বাঁচানোর মাধ্যমে তাদের মধ্যে প্রশান্তি আর আত্মসন্তুষ্টি বিরাজ করে। স্বেচ্ছা রক্তদানের মতো মানবিক কাজের বিকল্প নেই। স্বেচ্ছায় রক্তদানের পাশাপাশি রক্তদাতাকে ভালো চরিত্রের অধিকারী হতে হবে। একজন সুস্থ ও ভালো চরিত্রের মানুষের রক্ত যেমন নিরাপদ, তেমনি এর মাধ্যমে রক্তের সম্পর্কের মতো উভয়ের মধ্যে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠে। শনিবার কালীগঞ্জের একটি কমিউনিটি সেন্টারে সুরমা ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে ব্লাড দান, সামাজিক কাজে উদ্বুদ্ধকরণ ও সেচ্ছাসেবী প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে বক্তারা এসব কথা বলেন।

তরুন সংগঠক হাসিব তাপাদারের সভাপতিত্বে ও আরিফ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বেগম রাবেয়া খাতুন চৌধুরী জেনারেল হাসপাতালের পরিচালক ডা. মোয়াজ্জেম ইসলাম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি সাংবাদিক জুবায়ের আহমদ, দৈনিক একাত্তরের কথার জকিগঞ্জ প্রতিনিধি এনামুল হক মুন্না, কালিগঞ্জ বাজারের বিশিষ্ট ফার্মাসিস্ট জুবায়ের আহমদ চৌধুরী, মানিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য এটিএম হামিদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আহসান হাবীব লায়েক, বিশিষ্ট ছাত্রনেতা আজহার চৌধুরী।

সুরমা ব্লাড ফাউন্ডেশনের সদস্য মীজানুর রহমানের কোরআন তেলাওয়াত ও আমান আহমদের নাতে রাসুল (সা) পরিবেশনের মাধ্যমে শুরু হয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুরমা ব্লাড ফাউন্ডেশনের সদস্য জিল্লুর রহমান। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন মোফাজ্জল আহমদ, পারবেজ আহমদ, জকিগঞ্জ অনলাইন টিভির তানিম আহমদ প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালা পরবর্তীতে অর্ধশতাধিক রক্তদাতাদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১০

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১১

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১২

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৪

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৫

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৬

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৭

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৮

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৯

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।