সবুজ প্রান্ত
৩০ মার্চ ২০২৪, ৮:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

থানাবাজার ঈদগাহ মাঠের ঐতিহ্য ও স্বকীয়তা রক্ষায় প্রাণপন প্রচেষ্টার শপথ এলাকাবাসীর

থানাবাজার ঈদগাহ ময়দানে এলাকাবাসীর ইফতার মাহফিল
ঈদগাহ মাঠের ঐতিহ্য ও স্বকীয়তা রক্ষায় প্রাণপন প্রচেষ্টার শপথ এলাকাবাসীর

জকিগঞ্জ উপজেলার অন্যতম বৃহত্তম ঈদগাহ থানাবাজার ঈদগাহ ময়দানে এলাকাবাসীর উদ্যোগে ১৯ রামাদান শনিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ঈদগাহ পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে এলাকার সর্বস্থরের মানুষসহ জকিগঞ্জের বিশিষ্ট জনেরা অংশগ্রহন করে। ইফতারের পূর্বে এলাকার সকল মুর্দেগানের রুহের মাগফেরাত ও এলাকার সৌহার্দ্য-সম্প্রীতি কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ সময় থানাবাজার ঈদগাহর মূল উদ্যোক্তা উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ)-এর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করে ঈদগাহ মাঠের ঐতিহ্য ও স্বকীয়তা রক্ষায় প্রাণপন প্রচেষ্টার শপথ করেন এলাকাবাসী। পাশাপাশি প্রতিবছর ১৯ রামাদান ঈদগাহ ময়দানে ইফতার মাহফিল করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। মাহফিলের শুরুতে মুসল্লীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বয়ান পেশ করেন থানাবাজার এলাকার তরুন আলেম মাওলানা জিয়াউর রহমান। মিলাদ পরিচালনা করেন থানাবাজার হাবীবিয়া হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা আলী হুসেন ও পঙ্গবট জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা দিলাল আহমদ। দোয়া পরিচালনা করেন জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক লেখক, গবেষক মাওলানা ফদ্বলুর রহমান।

ইফতারের পূর্বে এলাকাবাসীর পক্ষে ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি তুতিউর রহমান ও সাধারণ সম্পাদক মাস্টার আব্দুশ শহীদ তাপাদার মাহতাব প্রখ্যাত ওলী মরহুম ক্বারী মাওলানা আব্দুল লতিফ খাদিমানী ছাহেবের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে মাদ্রাসার বর্তমান সুপারের কিছু বিতর্কিত কর্মকাণ্ডের প্রতি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

ইফতার মাহফিলে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আফতাব আহমদ, জহুরচান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, শায়খুল হাদীস আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ)-এর ছাহেবজাদা মাওলানা আব্দুল বাক্বী খালেদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জুবায়ের আহমদ, বাবুরবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সেক্রেটারি আব্দুস সালাম। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সমাজসেবী আব্দুল মুকিত পীর, থানাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ, জকিগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল আহমদ, বাবুরবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুশ শহীদ, রারাই গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী আব্দুল মালিক তাপাদার মালু মিয়া, মো. আব্দুল মান্নান, মো: শিহাব উদ্দীন, জালাল উদ্দীন, মবরুর আহমদ, মুমিনপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী রফিক উদ্দীন, ছফির উদ্দীন, জকিগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আল-আমিন, রারাই সুপার লীগের আল-আমিন আদর প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১০

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১১

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১২

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৩

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৪

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৫

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৬

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৭

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৮

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৯

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।