সবুজ প্রান্ত
৯ ফেব্রুয়ারী ২০২৪, ১০:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে জনতার হাতে ২ গরুচোর আটক

জুবায়ের আহমদ   :
জকিগঞ্জে দুই গরু চোরকে হাতনাতে আটক করেছে উত্তেজিত জনতা। গতরাতে জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের কামালপুর গ্রামে গরু চুরি করতে গেলে স্থানীয় কামালপুর গ্রামে উত্তেজিত শতশত মানুষ চোরদের আটক করে ঘিরে রাখে। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চোরদের গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন কাজলসার ইউনিয়নের চারিগ্রাম (নালুহাটি) গ্রামের মৃত জায়ফর আলীর ছেলে হানিফ আহমদ ও আব্দুল খালিকের ছেলে জসিম উদ্দিন।
এসময় উত্তেজিত জনতার উদ্দেশ্যে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ বলেন, আমি এই দুই জনের বিরুদ্ধে সর্বোচ্চ আইন প্রয়োগ করবো। আপনারা ধৈর্য্য ধারণ করুন।
ঘটনাস্থলে উপস্থিত কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আম্বিয়া প্রশাসনকে চুরদের আশ্রয়দাতা ও এখানকার সহযোগীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
জকিগঞ্জ থানার এসআই লিটন রায় বলেন, আটককৃত দুজনকে চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি জকিগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ঘনঘন চুরি ডাকাতি, বিদ্যুতের ট্রান্সফর্মার চুরি, সিরিজ গরু চুরির ঘটনা বেড়েই চলেছে। গত ৩১ জানুয়ারী গভীর রাতে জকিগঞ্জের লামারগ্রামে রায়পুরী ছাহেব বাড়ীতে ও আমবাড়ী গ্রামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা সংগঠিত হয়। এর আগে বিগত ১৩ ডিসেম্বর রাতে কাজলসার ইউনিয়নের মরিচা গ্রামের সংখ্যালঘুনেতা অজয় কুমার লস্করের বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। ১১ নভেম্বর ২৩  কসকনকপুর ইউনিয়নের নিয়াগুল গ্রামে প্রবাসী জামাল আহমদের ঘরে ডাকাতির ঘটনা ঘটে। প্রতি মাসে জকিগঞ্জে ঘনঘন চুরি ডাকাতির ঘটনায় জনমনে আতঙ্ক ক্ষোভ বিরাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ের মধ্যেই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবরের আভাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সিলেটে আম নামিয়ে ঢাকায় ফিরছিলেন গাঁজা নিয়ে, পথেই ধরা পড়লেন পিকআপ চালক

বিদায়ী ডিসি চোখ খুলে দিয়েছেন, মাজারের স্বচ্ছতায় সর্বাত্মক সহযোগিতা করবে সরকার: আরিফুল হক চৌধুরী ‎

দেশের সব মাজারের দানের টাকায় স্বচ্ছতা ও সঠিক হিসাব থাকা উচিত: তথ্য উপদেষ্টা

সীমান্ত হত্যার প্রতিবাদে ২৬ জুন মৌলভীবাজারে আসছেন সারজিস ও নাসিরুদ্দিন

নবীজীকে নিয়ে কটুক্তি তাহিরপুরে এক হিন্দু যুবক আটক

সিলেটের ডিসি বদলির সঙ্গে মাজারের সম্পর্ক নেই, সব সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

সিলেটবাসী আপনাদের ভালোবাসায় আমি ধন্য, বিদায়বেলায় আবেগঘন পোস্ট ডিসি সারওয়ারের

শাহজালালের মাজারে আরও ৫ লাখ টাকা দিলেন বিদায়ী ডিসি সারওয়ার

১৬৪ ফ্লাইটে দেশে ফিরলেন প্রায় ৬৪ হাজার হাজি, মৃত্যু ৫৪ জনের

১০

পাহাড়ি ঢলে খালের পাড় ভেঙে ঘর ধসে তাহিরপুরে ঘরে বাঁধা অবস্থায় যুবকের মৃত্যু

১১

আধিপত্যের জেরে গোয়াইনঘাটে দুই পক্ষের সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় ১ জনের মৃত্যু

১২

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহায়তায় জকিগঞ্জে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও গাভী বিতরণ কর্মসূচির উদ্বোধন

১৩

বিদায়ের আগে শাহজালালের মাজারে চার দিনে ১৭ লাখ টাকা তুললেন ডিসি সারওয়ার

১৪

জকিগঞ্জে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

১৫

বিদায়বেলায় ডিসি সারওয়ার আলমের মানবিকতা, মুক্ত হচ্ছেন চা-শ্রমিক মঙ্গল দাস ‎

১৬

ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী সবুজ আলম

১৭

প্রবাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের ৫ যুবক

১৮

মাজার কর্তৃপক্ষের অসন্তুষ্টির মাঝেই সিলেটের জনপ্রিয় ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৯

ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে তাহিরপুরে এমপি কামরুলের বৃক্ষরোপণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।