সবুজ প্রান্ত
১২ ফেব্রুয়ারী ২০২৪, ১০:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইছামতি কামিল মাদ্রাসার বার্ষিক জলসা সম্পন্ন

ঈমানের উপর অবিচল থাকা ব্যক্তিরাই দুজাহানে সফলতা লাভ করে : শায়খুল হাদীস আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী

উস্তাযুল উলামা শায়খুল হাদীস আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী বলেছেন আমাদেরকে শুধুমাত্র আল্লাহ ও তাঁর রাসুল (সা) এর উপর  ঈমান আনলেই হবেনা বরং ঈমান সংশ্লিষ্ট অন্যান্য বিষয়াবলির উপরও ঈমান রাখার পাশাপাশি এগুলোর পুরোপুরি অনুশীলন ও ঈমানের উপর অবিচল থাকা  প্রয়োজন। কেননা ঈমানের উপর অবিচল থাকা ব্যাক্তিরাই দুজাহানে চুড়ান্ত সফলতা লাভ করে। আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী গত ১১ ফেব্রুয়ারী রোববার জকিগঞ্জের ঐতিহ্যবাহী  ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার বার্ষিক জলসা ও আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ), মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা মুতিউর রহমান চৌধুরী (রহ), সাবেক অধ্যক্ষ শায়খুল হাদীস আল্লামা  হাবিবুর রহমান (রহ) ও এলাকার মুর্দেগানের ঈসালে সাওয়াব উপলক্ষে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি কুরআন ও হাদিসের উদ্ধৃতি দিয়ে আরো বলেন, আমাদেরকে প্রকৃত মুমীন হতে  আল্লাহ ও তাঁর রাসুল (সা) কর্তৃক বারনকৃত বিষয়াবলি বর্জন পূর্বক  ধৈর্যশীলতার গুনাবলী অর্জন আবশ্যক। কেননা এর মাধ্যমে  সকল অনাচার-অবিচার, জুলুম-নির্যাতন, পরনিন্দা ও আত্মম্ভরিতা থেকে মুক্ত থেকে নিজেকে প্রকৃত মানুষ হিসেবে প্রতিষ্ঠার পাশাপাশি সমাজ ও জাতিকেও সুন্দর  করা যাবে। পরকালের ভয়ালক্ষনে আল্লাহর আরশের  ছায়ায় আশ্রয় লাভ হবে।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল লতিফ শামীম, শিক্ষার্থী মাহফুজুর রহমান ও মাজহারুল ইসলাম চৌধুরীর যৌথ উপস্থাপনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি শেহাব উদ্দিন আলীপুরী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক সহকারী অধ্যাপক মাওলানা মুশাহিদ আহমদ কামালী, দারুল হাদীস লতিফিয়া ইউকের সিনিয়র শিক্ষক মাওলানা আবদুল আউয়াল হেলাল,  ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান ছিদ্দিক, মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, মুহাদ্দিস মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার, মাওলানা আবুল কাসেম সিদ্দিকী, মাওলানা আব্দুল আহাদ জিহাদী, রবিরবাজার আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা মাহবুব আলম মারুফ প্রমূখ।

ই-পেপার প্রিন্ট

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১০

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১১

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১২

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৩

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৪

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৫

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

১৬

শ্রীপুর উত্তর ইউনিয়নে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন চেয়ারম্যান আলী হায়দার  

১৭

আগামীকাল সিলেটে আসছেন রাষ্ট্রপতি, নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

১৮

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় কীটনাশক ব্যবসায়ীকে মারধর ও লুটপাটের অভিযোগ

১৯

দোয়ারাবাজারে নদী ভাঙনে অস্তিত্ব হারাচ্ছে শিমুলতলা কবরস্থান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।