সবুজ প্রান্ত
২৪ অক্টোবর ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদ্রাসার ফাজিল-কামিল পাশ শিক্ষার্থীরাও বিসিএস দিতে পারবে





সবুজ প্রান্ত ডেস্ক :::
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাশ শিক্ষার্থীরাও বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবে। রবিবার (২২ অক্টোবর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ফাজিল ও কামিল স্তর ডিগ্রী ও মাস্টার্স সমমানের হওয়ায় মাদ্রাসার ফাজিল ও কামিল পাস শিক্ষার্থীদের বিসিএস পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ আছে। তারা অংশ নিতে পারবে।

জাতীয় সংসদের অধিবেশনের টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, রোববার একাদশ জাতীয় সংসদের শেষ বা ২৫তম অধিবেশন শুরু হয়েছে। এ অধিবেশন চলবে আগামী ২ নভেম্বর ২০২৩ পর্যন্ত।

ফাজিল ও কামিলকে ইতোমধ্যে ডিগ্রী ও মাস্টার্সের মান দিয়ে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। শামসুল উলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) সহ এদেশের আলেম উলামাদের দীর্ঘদিনের দাবী ও আন্দোলনের প্রেক্ষিতে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করে ফাজিলকে স্নাতক ও কামিলকে স্নাতকোত্তর মান প্রদান করা হয়েছে। বর্তমানে ফাজিলে বিভিন্ন বিষয়ে ৪ বছর মেয়াদী অনার্স কোর্সও চালু রয়েছে।

সিলেটের বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসা, হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা, সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা ও শাহজালাল জামেয়া পাঠানটুলা কামিল মাদ্রাসায় অনার্স কোর্স চালু রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল সিলেটের ৪৮ বিজিবি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

১০

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

১১

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১২

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১৩

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১৪

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১৬

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৭

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৮

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৯

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।