সবুজ প্রান্ত
১৭ ডিসেম্বর ২০২৪, ১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে শাহনূর এম.এ মতিন চৌধুরী শিক্ষা কল্যাণ ট্রাষ্টের বৃত্তি পরিক্ষা সম্পন্ন

জকিগঞ্জ উপজেলার দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে শাহনূর এম.এ মতিন চৌধুরী (রহ) শিক্ষা কল্যাণ ট্রাষ্টে’র বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
১৫ ডিসেম্বর রবিবার সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষায় জকিগঞ্জ উপজেলার ৫০ টি দাখিল মাদরাসার ৫ম থেকে ১০ম শ্রেণি ও বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসার ৬২৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রতি বছরের ন্যায় এবারও বৃত্তি পরীক্ষা ইছামতি কামিল মাদরাসা,  জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসা ও রায়গ্রাম হাফিজিয়া মাদরাসা অনুষ্ঠিত হয়।

এদিকে, সকাল ১২টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ট্রাষ্টের চেয়ারম্যান হযরত শাহনূর এম.এ মতিন চৌধুরী (রহ)-এর ছাহেবজাদা সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা আলবাব আহমদ চৌধুরী, ইংল্যান্ড প্রবাসী শাহেদ আহমদ চৌধুরী, শাহনূর এম.এ মতিন চৌধুরী (রহ) শিক্ষা কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব মাওলানা ফখরুল ইসলাম।  
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন ইছামতি কামিল মাদরাসা সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল লতিফ শামীম, ডা. তোফাজ্জল আলী মহিলা মাদরাসা সুপার মাওলানা মুহিবুর রহমান, সোনাপুর মাজহারুল উলমূ আলিম মাদরাসা’র অধ্যক্ষ মাওলানা কুতুবল আলম।
কক্ষ পর্যবেক্ষক এর দায়িত্বে ছিলেন ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা’র অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরী,  জকিগঞ্জ ফাজিল  সিনিয়র মাদরাসা’র অধ্যক্ষ মাওলানা এখলাসুর রহমান, রায়গ্রাম শাহনূর সেলিনা ইসলাম  হাফিজিয়া মাদরাসা’র প্রধান শিক্ষক হাফিজ মাওলানা নিজাম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্ট পরিবারের সদস্য জাহেদ আহমদ চৌধুরী, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারুফ আহমদ সুমন, তাপাদার ডোর এন্ড কোম্পানির প্রোপাইটর  মোহাম্মদ সেলিম উদ্দিন, সিনিয়র মেডিকেল রিপ্রেজেনটেটিভ  আব্দুল বাছিত, নওয়াগ্রাম হযরত ফাতাশাহ হাফিজিয়া দাখিল মাদরাসা’র সুপার মাছুম আহমদ খান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

কানাইঘাটে ৭৮ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

জাতীয় ছাত্রশক্তির জকিগঞ্জ উপজেলা কমিটি গঠন, আহ্বায়ক আবু ওমর জুবের

অভিন্ন লক্ষ্যে অধ্যবসায়, গ্রামেও ফুটল গন্ধরাজ ফুল: গোলজার

দারুল হাদীস লাতিফিয়া লন্ডনের GCSE ও A-Level পরীক্ষায় অসাধারণ সাফল্য

সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন,বীর মুক্তিযোদ্ধা(প্রাক্তন)প্রধান শিক্ষক উস্তার আলী আখঞ্জি

১০

বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি পিস্তল-ইয়াবাসহ ভারতীয় চোরাকারবারি আটক

১১

দোয়ারাবাজারে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

১২

গোয়াইনঘাটে সড়কের পাশ থেকে অর্ধশত সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

১৩

সিলেটে গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনা বিষয়ক ১৩ ব্যাচের প্রশিক্ষণের উদ্বোধন

১৪

মাদক থেকে বাঁচতে যুবকদের খেলাধুলার বিকল্প নেই: এমপি কামরুল

১৫

দোয়ারাবাজারে মামা-ভাগনীর সম্পর্ক নিয়ে চাঞ্চল্য, প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগ

১৬

সিলেটে ট্রিপল মার্ডারের ১২ দিনের মাথায় আরেক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১৭

শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হলেন শামছুল কবির চৌধুরী

১৮

দোয়ারাবাজারে তালামিযের দাখিল-এসএসসি কৃতী সংবর্ধনা

১৯

গোয়াইনঘাটে স্বামীর দুই বন্ধুর বিরুদ্ধে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।