সবুজ প্রান্ত
৩ নভেম্বর ২০২১, ১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাজী তৈয়ব আলী দাখিল মাদ্রাসার সুপার পদে মাওলানা জামিল আহমদের যোগদান

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::

জকিগঞ্জের হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসার সুপার পদে নিয়োগ পেয়েছেন আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার হাফিজ মাওলানা মোহাম্মদ জামিল আহমদ। তিনি গত ১৬ অক্টোবর শুক্রবার সিলেট গ্রামার স্কুলে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হন। 
গত ১ নভেম্বর সোমবার মাদ্রাসা গভর্ণিং বডির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও রাজনীতিক সাইফুদ্দীন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আনুষ্ঠানিক ভাবে মাদ্রাসার দায়িত্বভার গ্রহন করেন।
জকিগঞ্জের  ইলাবাজ গ্রামের এক সম্ভ্রান্ত ধার্মিক পরিবারের সন্তান হাফিজ মাওলানা জামিল আহমদ। তার পিতা ইলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।  তিনি বিয়ানীবাজার উপজেলার ইমামবাড়ী মাদ্রাসা থেকে পবিত্র কুরআন হিফজ করেন। পরবর্তিতে ঐতিহ্যবাহী জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা থেকে কৃতিত্বের সাথে ১ম বিভাগে দাখিল, আলিম ও ফাজিল পাশ করেন। বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসা থেকে হাদীস বিভাগে ১ম বিভাগে কামিল পাশ করেন। পরে আবারও ইসলামি বিশ্ববিদ্যালয় কুস্টিয়া এর অধীনে সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা থেকে ফাজিল স্নাতক এবং আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে কামিল স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 
আল-কুরআন মেমোরাইজিং সেন্টার ও ফুলতলী প্রি-ক্যাডেট একাডেমীতে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করে মুনশীপাড়া দাখিল মাদ্রাসায় সহকারী মৌলভী, জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসার সহকারী মৌলভী পদে বেশ কিছুদিন দায়িত্ব পালন করেন। ২০১৭ সাল থেকে আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসায় সহ-সুপার হিসেবে কর্মরত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১০

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১১

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১২

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৩

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৪

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৫

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৬

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

১৭

ধূমপানমুক্ত গণপরিবহন ও টার্মিনাল নিশ্চিতে সিলেটে পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে আলোচনা

১৮

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও সাদ্দামসহ ৭ জনের ফাঁসি, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

১৯

জকিগঞ্জে ভিঙ্গাইর বাজার উন্নয়ন নিয়ে সভা : চেয়ারম্যান প্রার্থী জাহেদ ফারহানকে জনতার অকুণ্ঠ সমর্থন

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।