সবুজ প্রান্ত
১৪ মার্চ ২০২১, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীদের দৌড়ঝাঁপ

সাপ্তাহিক সবুজ প্রান্ত 
পৌর নির্বাচনের উত্তাপ শেষে এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জকিগঞ্জে ভোটের হাওয়া। হাট-বাজার, চায়ের দোকান, পথঘাট—গ্রামগঞ্জের প্রতিটি কোণে এখন আলোচনা চলছে ভোট, প্রার্থী ও বিজয়ী সম্ভাবনা নিয়ে।
আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জকিগঞ্জে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের প্রস্তুতি তৎপরতা বেড়ে গেছে। ভোট ও দোয়া নিতে প্রার্থীরা ছুটছেন গ্রামবাসীর দ্বারে দ্বারে।
গত শনিবার সকালে জকিগঞ্জের থানাবাজার এলাকার রারাই জামে মসজিদ প্রাঙ্গণে জকিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তরুণ সংগঠক এম এ হাফিজ খালেদ নির্বাচনী মতবিনিময় সভা করেন। সভায় বক্তারা ইউপিবাসীর কাছে আহবান জানান, আসন্ন নির্বাচনে হাফিজ খালেদকে বিজয়ী করার জন্য।
হাফিজ খালেদ রারাই গ্রামের ঐতিহ্যবাহী পরিবার মরহুম আব্দুল জলিল (টরই মাস্টার) সাহেবের সুযোগ্য সন্তান। ছাত্র জীবন থেকেই তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও হতদরিদ্র জনগণকে সহযোগিতা করে আসছেন। এছাড়া তিনি সিলেটের জনপ্রিয় সাপ্তাহিক সুরমা টাইমস ও অনলাইন সুরমা টাইমস-এ সক্রিয় সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
চেয়ারম্যান পদে জকিগঞ্জ সদর ইউনিয়নে বর্তমানে আরও সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী মাও. আফতাব আহমদ ও আব্দুছ ছবুর, বিএনপির মনোনয়ন প্রত্যাশি হাসান আহমদ, খেলাফত মজলিস নেতা মাও. আলাউদ্দীন তাপাদার, এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ফয়েজ আহমদ রয়েছেন।
উপজেলার ৯টি ইউনিয়নে প্রার্থীরা ইতোমধ্যেই প্রচারণা শুরু করেছেন। নানা রঙের ব্যানার ও পোস্টারের মাধ্যমে তারা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। এছাড়া সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক অনুষ্ঠানে তাদের উপস্থিতি লক্ষ্যণীয়ভাবে বেড়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাজ্যের নিরাপত্তা অডিটে ঢাকার চেয়েও এগিয়ে সিলেটের ওসমানী বিমানবন্দর

জকিগঞ্জে মাদ্রাসা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ

বড়লেখায় তালতো ভাইয়ের বিয়েতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাদিকের

“তেলের দাম বাড়াইলে, আমরা খাইমু কিতা আর রুজি করমু কিতা”

কুলাউড়ায় ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৬’ নির্বাচিত নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সেলিম আহমদ

রিয়াদ মর্গে পড়ে আছে বড়লেখার প্রবাসীর মরদেহ, সরকারি সহায়তায় লাশ দেশে ফেরাতে স্ত্রীর আকুতি

জকিগঞ্জে দুই সংগঠনের যৌথ উদ্যোগে ৫৫০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম শকুর রাজনৈতিক সচিব হিসেবে জামান মতিন ও রেদওয়ান খানকে নিয়োগ

গোলাপগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

‎দোয়ারাবাজারে ফ্রি চক্ষু অপারেশন ও চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত 

১০

সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ফুসে উঠেছে বাঘাবাসী

১১

সিলেটে গ্রাম আদালতের ভিসিএমআইএস প্রশিক্ষণের ৯ম ব্যাচের উদ্বোধন

১২

বিয়ানীবাজারে ‘মিলাদে মাহবুবে খোদা’ গ্রন্থের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

১৩

তাহিরপুরে বাবার হাতের বিষপানে তিন সন্তানের মৃত্যু, বাবা হাসপাতালে ভর্তি

১৪

সুনামগঞ্জের তাহিরপুরে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব পেলেন রিপামনি দেবী

১৫

হবিগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

১৬

তাহিরপুরে হাওরে চুনাপাথর পরিবহনের সময় বজ্রপাতে নৌযান শ্রমিকের মৃত্যু ‎

১৭

দক্ষিণ সুরমায় অসহায় রোগীর চিকিৎসায় প্রবাসী কল্যাণের ৪০ হাজার টাকা সহায়তা

১৮

সহপাঠীদের সঙ্গে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে প্রাণ গেল শাবিপ্রবির শিক্ষার্থীর

১৯

জিন্নাহ ছাড়া পাকিস্তান হতো না এবং পাকিস্তান না হলে বাংলাদেশও না : মাওলানা মারজান

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।