সবুজ প্রান্ত
১৯ এপ্রিল ২০২০, ৭:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাজার লোক জমায়েত করে আওয়ামীলীগ নেতার বাবার জানাজা

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
করোনা ভাইরাস প্রতিরোধে সবধরনের গণজমায়েত নিষিদ্ধের ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু সেই নির্দেশনা উপেক্ষা করে জেলার বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালিয়ে লক্ষ্মীপুরে এক ব্যক্তির জানাজার নামাজ পড়ানো হয়েছে। মৃত সুলতান আহমেদ চৌধুরী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের বাবা।

গত ২৪  মার্চ (মঙ্গলবার) দুপুরে শহরের লিল্লাহ মসজিদ প্রাঙ্গণে সহস্রাধিক মানুষের অংশগ্রহণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস নিয়ে চলমান পরিস্থিতিতে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলার সচেতন মানুষজন। জানাজায় জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো লক্ষ্মীপুরে গণজমায়েত করা হলো। এর আগে রায়পুর উপজেলায় করোনাভাইরাস থেকে মুক্তির জন্য গণ-জমায়েত করে দোয়ার আয়োজন করা হয়েছিল।

এ বিষয়ে জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরীকে গণ-জমায়েত না করে সীমিত পরিসরে জানাজা আয়োজনের জন্য বলা হয়েছিল। গণজমায়েত করে জানাজার আয়োজন করে থাকলে তিনি আমাদের নির্দেশনা অমান্য করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১০

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১১

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১২

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৩

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৪

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৫

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৬

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৭

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৮

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।