সবুজ প্রান্ত
২৩ এপ্রিল ২০২০, ১২:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে করোনা দূর্যোগে অনন্য নজির গড়ল সোনার বাংলা সমিতি

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
জকিগঞ্জের আর্থ-সামাজিক উন্নয়নে সবসময় ভুমিকা রেখে আসা সোনার বাংলা বহুমুখী সমবায় সমিতি বরাবরের মতো করোনা ভাইরাসের কারনে সৃষ্ট সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লকডাউনের কারনে অনেক মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়ে। টিক এই সময়ে এসব পরিবারের পাশে দাড়ায় সোনার বাংলা সমিতি। সাথে সাথে জরুরী সেবা প্রদানের জন্য সোনার বাংলা বহুমূখী সমবায় সমিতি একটি হেল্পডেস্ক খুলে ঘরবন্দী অসহায় মানুষের ঘরে ঘরে খাদ্যসামগ্রী পৌছে দেয়ার পদক্ষেপ নেয়। এ পদক্ষেপের পর থেকে ঘরবন্দী মানুষ প্রতিদিন হটলাইন নাম্বারে কল দিয়ে বাড়িতে বসেই সম্পূন্ন ফ্রীতে জরুরী খাদ্যসামগ্রী গ্রহন করছে।

লকডাউনের শুরু থেকে একাধিকবার সমাজিক দূরুত্ব বজায় রেখে সোনার বাংলা সেন্টারে অসহায় মানুষের মধ্যে চাল, ডাল, আলু, মাস্ক সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়েছে। এ সময় জকিগঞ্জ সার্কেলের এএসপি সুদীপ্ত রায়, থানার ওসি মীর নাসের, পৌরসভার মেয়র হাজী খলিল উদ্দীন, উপজেলা আ’লীগ সেক্রটারী মোস্তাকিম হায়দার, স্থানীয় কাউন্সিলর দেলোয়ার হুসেন নজরুল সহ গণ্যমান্য অতিথিবৃন্দ সোনার বাংলার এসব কাজের ভূয়শী প্রশংসা করেন।

এখন পর্যন্ত হাজারো পরিবারকে নগদ টাকা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়ে সহযোগীতা করা হয়েছে। চলমান পরিস্থিতিতে প্রতিদিনই সোনার বাংলা টিম ৫/৬ টি মটরসাইকেলে করে পৌরসভা থেকে শুরু করে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে খাদ্যসামগ্রী সরবরাহ করছে। পাশাপাশি রোগী সেবার জন্য তাদের এ্যাম্বুলেন্স সেবাটিও চলমান আছে।

সমিতির তরফ থেকে জানা যায় করোনা দূর্যোগে সোনার বাংলা সমিতি তার সেবা প্রদান কর্মসূচী অব্যাহত রাখবে। আসন্ন রামাদান মাসেও প্রতিবছরের ন্যায় এবারও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরন করা হবে।

দুঃসময়ে সোনার বাংলা সমিতির এসব কার্যক্রম সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জের জন্য এক বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১০

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১১

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১২

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৩

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৪

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৫

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৬

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৭

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৮

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।