সবুজ প্রান্ত
৭ মার্চ ২০২০, ১২:২৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জ গ্যাস কূপের সরঞ্জাম ক্রয় প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
সিলেটের জকিগঞ্জ-১ কূপ খনন কার্যক্রমের জন্য ড্রিল বিট, কেসিং এক্সেসরিজ ও লিনার হেঙ্গার ক্রয়ের প্রস্তাবসহ ১২৮০ কোটি টাকার মোট চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা।

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সংক্রান্ত প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। এতে মোট ব্যয় হবে এক হাজার ২৭৯ কোটি ৯২ লাখ টাকা।

অর্থমন্ত্রী বলেন, সভায় মোট চারটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে একটি হলো- রাষ্ট্রীয় পর্যায়ে বেলারুশিয়ান পটাশ কোম্পানি (বিপিসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় সাড়ে চার লাখ মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে এক হাজার ১০৮ কোটি ৯৯ লাখ ৯১ হাজার ২৫০ টাকা। প্রতি মেট্রিক টনের দাম ধারা হয়েছে ২৯১ মার্কিন ডলার।

তিনি জানান, ২০১৮ সালের চুক্তির কার্যক্রম সম্পন্ন হওয়ায় চুক্তির শর্তগুলো অভিন্ন রেখে গত ৮ জুলাই ফের চুক্তি সম্পাদন করা হয়। কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন প্রস্তাবটি বাস্তবায়ন করবে।

তিনি আরো জানান, চার লাখ ২৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে কাতারের কাতার কেমিক্যালস পেট্রোলিয়াম লিমিটেড থেকে ২৫ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ২৯৩ মার্কিন ডলার। সে হিসেবে ২৫ হাজার মেট্রিক টনের দাম হবে ৬২ কোটি ১৮ হাজার ৭৫০ টাকা। বাস্তবায়নকারী সংস্থা কৃষি মন্ত্রণালয়। পর্যায়ক্রমে বাকি সার আনা হবে। এর জন্য আর অনুমোদন নিতে হবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজন সাপেক্ষে আনার অনুমতি দেওয়া হয়েছে। তারা যখন ইচ্ছে তখন সার আনতে পারবে। তবে যে সময়ে আনবে সে সময়ের বাজারে চলতি দামেই আনতে হবে।

সভায় অনুমোদিত অন্যান্য প্রস্তাবগুলো হলো, বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (সংশোধন) আইন ২০১৮ এর আওতায় রুপকল্প-২ শীর্ষক প্রকল্পের অধীন জকিগঞ্জ-১ কূপ খনন কার্যক্রমের জন্য ড্রিল বিট, কেসিং এক্সেসরিজ ও লিনার হেঙ্গার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়ছে। এতে ব্যয় হবে এক কোটি ৮৭ লাখ ৫৫ হাজার ৩০০ টাকা। এজন্য বেনডোর লিস্ট অনুযায়ী দরপত্র আহ্বান করলে ৭টি প্রতিষ্ঠান যাতে দরপত্র পাওয়া যায়। কারিগরি উপ-কমিটির সুপারিশকৃত সর্বনিন্ম দরদাতা প্রতিষ্ঠান ন্যাশনাল ওয়েল প্রাইভেট লিমিটেড, খুলনা লুমপুর এবং পানামার স্কল্যাবারগার সেকো ইন্ডাস্ট্রিজ থেকে কেনা হবে। বাস্তবায়নকারী সংস্থা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের বাপেক্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্দুস সালামের মেম্বারের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলার প্রতিবাদে আটগ্রামে মানববন্ধন

সাংবাদিক আহসান হাবীব লায়েকের কন্যার ইন্তেকাল, দাফন সম্পন্ন

বড়লেখায় সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু গুরুতর আহত ৩ জন

কানাইঘাটে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

জকিগঞ্জ উপজেলা তালামীযের  নতুন কমিটি গঠন : রিয়াদুর রহমান সভাপতি, আহমদুল হক সাধারণ সম্পাদক

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

১০

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

১১

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

১২

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

১৩

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

১৪

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১৫

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১৬

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১৭

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৮

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৯

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।