সবুজ প্রান্ত
২৭ মার্চ ২০২০, ৭:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নতুন করে ডাক্তারসহ আরো ৪ জনের করোনা শনাক্ত

সাপ্তাহিক সবুজ প্রান্ত ::::
বাংলাদেশে আরো চার জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআর। নতুন চারজন রোগীর মধ্যে দু’জন চিকিৎসক, যারা করোনভাইরাস আক্রান্ত রোগীদেরে চিকিৎসা দিয়েছিলেন। নতুন করে আক্রান্তদের মধ্যে একজনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৩১ থেকে ৪০ এর মধ্যে, একজনের বয়স ৪১ থেকে ৫০ এবং অপরজন ৫১ থেকে ৬০’এর মধ্যে। এদের মধ্যে দু’জন ঢাকার, আর দু’জন ঢাকার বাইরের।

দু’জনের মধ্যে অন্যান্য রোগের উপসর্গ থাকলেও নতুন শনাক্ত চারজনের কারো মধ্যেই জটিলতা নেই বলে জানিয়েছে আইইডিসিআর-এর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এনিয়ে বাংলাদেশে মোট ৪৮ জনের মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হলো। এদের মধ্যে পাঁচজন মারা গেছেন ও ১১ জন এরই মধ্যে সুস্থ হয়েছেন। অর্থাৎ এই মুহুর্তে চিকিৎসাধীন কোভিড-১৯ রোগী আছেন ৩৩জন।

গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে। এরপর ১৮ই মার্চ প্রথম ব্যক্তির মৃত্যুর কথা জানায় আইইডিসিআর। বুধবার প্রথমবারের মত সংস্থাটি জানায় যে ঢাকায় সীমিত আকারে কম্যুনিটি সংক্রমণ হচ্ছে বলে তারা সন্দেহ করছে।

সারাদেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের অনেকেই কোভিড-১৯ এর উপসর্গ নিয়ে আইইডিসিআরের সাথে যোগাযোগ করেছেন বলে জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

“চিকিৎসক যারা আক্রান্ত হয়েছেন তাদের কেউ কেউ রোগীর চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন, আবার কেউ কেউ কমিউনিটির অংশ হিসেবে সংক্রমিত হয়েছেন। সব চিকিৎসক যে করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তা নয়।”

আইইডিসিআরের পরিচালক জানান করোনা ভাইরাস আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের মধ্যে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকায় তাদের নমুনা সংগ্রহ করে তখনই পরীক্ষা করছেন তারা।

এতদিন পর্যন্ত শুধুমাত্র আইইডিসিআরে করোনা ভাইরাস পরীক্ষা করা হতো। তবে ঢাকা ও চট্টগ্রামের আরো তিনটি জায়গায় পরীক্ষা করা শুরু হয়েছে বলে জানান আইইডিসিআরের পরিচালক।

“চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনফেকশাস অ্যান্ড ট্রপিকাল ডিজিজ (বিআইটিআইডি), ঢাকার জনস্বাস্থ্য প্রতিষ্ঠান ও ঢাকা শিশু হাসপাতালে পরীক্ষা শুরু হয়েছে।”

মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান দ্রুত নমুনা সংগ্রহ করার উদ্দেশ্যে এখন থেকে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর নমুনা হাসপাতালেই সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কারাগারে নয়, সোহরাওয়ার্দী উদ্যানে হবে শেখ হাসিনার ফাঁসি: সিলেটে অলি আহমদ

গোয়াইনঘাটে ইউনিয়ন ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায় ও মারধরের চেষ্টার অভিযোগ

কানাইঘাটে ঢাকনাহীন ময়লার ট্যাংকিতে পড়ে ৫ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

জকিগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা শনিবার

অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগ, দায়িত্ব নিচ্ছেন স্পিকার

মাদ্রাসায় ছাত্রীদের ফুটবল দল গঠনের নির্দেশনার তীব্র নিন্দা তালামীযে ইসলামিয়ার

জকিগঞ্জ গ্যাস ফিল্ডের তালা খুলে দিলেন ইউএনও, ক্ষতিপূরণ নিয়ে আলোচনার আশ্বাস

নৈনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

লতিফি হ্যান্ডসের নতুন নীড়ে জকিগঞ্জের অন্ধ করবুলা বেগমের স্বস্তির হাসি ‎

কানাইঘাটে যুব জামায়াতের প্রচার মিছিল, সিলেটের সমাবেশ সফলের আহ্বান

১০

ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে জকিগঞ্জে গ্রাহক সমাবেশ 

১১

হবিগঞ্জের হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন, মুক্তি মিলছে না এখনই

১২

জকিগঞ্জে এলজিইডির সড়ক নির্মাণ শেষ না হতেই ভাঙন, অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী

১৩

ইউপি চেয়ারম্যান হতে স্নাতক ডিগ্রি বাধ্যতামূলক চেয়ে হাইকোর্টের রুল

১৪

বিমানভাড়া কমায় কমল হজের খরচ, সর্বনিম্ন হজ প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

১৫

সিলেটের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী বদলি

১৬

গোয়াইনঘাট থানায় মাদকবিরোধী ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান

১৭

তাহিরপুরে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর যুবকের মরদেহ উদ্ধার

১৮

জকিগঞ্জে ৫ কোটি টাকা ব্যয়ে ফ্লাড সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

কানাইঘাটে কিশোরী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।