সবুজ প্রান্ত
২৫ নভেম্বর ২০১৯, ৮:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জকিগঞ্জে মীলাদুন্নবী র‍্যালী বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময়

সাপ্তাহিক সবুজ প্রান্ত :::
পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে উপজেলা ব্যাপী মঙ্গলবার মটর সাইকেল যোগে র‍্যালী অনুষ্ঠিত হবে। র‍্যালী বাস্তবায়ন উপলক্ষে কমিটির নেতৃবৃ্ন্দ সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। র‍্যালী বাস্তবায়ন কমিটির আহবায়ক মাও. হাবিবুর রহমান হালিমের সভাপতিত্বে ও সদস্য সচিব এহসান মোহাম্মদ শামীমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জকিগঞ্জ পৌরসভা আল-ইসলাহ’র সভাপতি মাও. কাজী হিফজুর রহমান, আটগ্রাম আমজাদিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার হাফিজ মাও. জামিল আহমদ, লতিফিয়া সাংস্কৃতিক ফোরামের সভাপতি সরওয়ার হোসাইন চৌধুরী রাজা, জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার শিক্ষক মাও. ফদ্বলুর রহমান।

আল-ইসলাহ নেতা মাও. এম এ হালিম লিমনের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন জকিগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবুল খয়ের চৌধুরী, দৈনিক কলের কন্ঠের প্রতিনিধি অধ্যাপক এম. আব্দুল্লাহ আল-মামুন, জকিগঞ্জ বার্তা সম্পাদক এনামুল হক মুন্না। অন্যান্যদের  মধ্যে আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাব সাধারন সম্পাদক শ্রীকান্ত পাল, সাপ্তাহিক সবুজ প্রান্তের সম্পাদক জুবায়ের আহমদ, সাপ্তাহিক জকিগঞ্জ-কানাইঘাটের সম্পাদক মোর্শেদ আহমদ লস্কর, দৈনিক যুগান্তর প্রতিনিধি আল-হাসিব তাপাদার, নাজাত ফাউন্ডেশনের চেয়ারম্যান কামাল আহমদ, আল্লামা ফুলতলী স্মৃতি পরিষদের সভাপতি হাফিজ আলী হুসেন।

মঙ্গলবার বাদ জোহর জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসা থেকে মটর সাইকেল যোগে পুরো উপজেলাব্যাপী র‍্যালী সফল করতে সাংবাদিক, প্রশাসন ও সুশীল সমাজের নেতৃবৃন্দের কাছে সহযোগীতা কামনা করেছেন নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৌনে দুই কোটি টাকার চোরাই পণ্য জব্দ করল সিলেটের ৪৮ বিজিবি

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: বিভাগীয় কমিশনার

দোয়ারাবাজার সুরমা ইউনিয়ন তালামিযের মিলাদ দোয়া মাহফিল 

ওসমানী বিমানবন্দর থেকে ইস্তাম্বুল রুট চালুর উদ্যোগ, ঢাকায় ফিরছে ইউরোপের ভিসা সেন্টার

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের চেষ্টার অভিযোগ

ওসমানী মেডিকেলের সেবা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, ‘আই অ্যাম রিয়েলি হ্যাপি’

ম্যানচেস্টারে শাহজালাল মসজিদে দারুল কিরাতের পুরস্কার বিতরণ ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত

স্বাস্থ্যমন্ত্রী আসছেন, গভীর রাতে ওসমানী মেডিকেলে পরিষ্কার-পরিচ্ছন্নতায় তোড়জোড়

জকিগঞ্জে ফ্রি চক্ষু ক্যাম্পে ৫ শতাধিক রোগীর সেবা, ছানি অপারেশনের জন্য নির্বাচিত ১০৫ জন

আগামীকাল সিলেটে আসছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন, পরিদর্শন করবেন ওসমানী মেডিকেল

১০

জকিগঞ্জে এসডিএসের উদ্যোগে অতি দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে নৌকা বিতরণ

১১

দোয়ারাবাজারে নদী থেকে অবৈধ বালু উত্তোলন ৪ জনের ২ লাখ টাকা জরিমানা

১২

ছয় মাসে ২ লাখ বাংলাদেশি কর্মী নেওয়ার খবর নাকচ করল মালয়েশিয়া

১৩

তাহিরপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

১৪

বড়লেখায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

এসএসসিতে জিপিএ ৫ ও ৪ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল জকিগঞ্জ অনলাইন টিভি

১৬

প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে: জেলা প্রশাসক

১৭

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে বাবা ও চলে গেলেন না ফেরার দেশে

১৮

জকিগঞ্জে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

১৯

জকিগঞ্জে ফ্রিপ প্রকল্পের আওতায় কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

২০
সবুজ প্রান্ত পরিবার গোপনীয় নীতিমালা শর্তবলী বিজ্ঞাপন আমাদের সম্পর্কে যোগাযোগ

সম্পাদক ও প্রকাশক : জুবায়ের আহমদ

সম্পাদক কর্তৃক নিউ বর্নমালা অফসেড প্রেস, রাজা ম্যানশন,জিন্দাবাজার, সিলেট থেকে মুদ্রিত ও প্রকাশিত। রেজি নং : চ-৭০০, ডিক্লারেশন নং: সিল-১৪৩/১৪।

ই-মেইল: [email protected] ফোন: ০১৭১১২২৪৫৯৮, ০১৭১৫-৮০৮৮০৪
স্বত্ব © সবুজ প্রান্ত মিডিয়া লিমিটেড ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।